এক বা দেড় মাসের আন্দোলনে হাসিনার পতন হয়নি: মিন্টু

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:৩২ পিএম

যদি কেউ মনে করে এক বা দেড় মাসের আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।  

শনিবার বিকেলে পটুয়াখালী জেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

মিন্টু বলেন, অনেকের ধারণা বাংলাদেশে এক-দেড় মাসের আন্দোলনে সরকার পতন হয়েছে; আমি তাদেরকে বলতে চাই, ১৮ বছর থেকে বিএনপি'র নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, হয়রানিমূলক ও সাজানো এক লাখ ৬০ হাজার মামলা দেওয়া হয়েছে। আসামি করা হয়েছে ৬০ লাখ নেতাকর্মীকে। 

তিনি আরও বলেন, যদি কেউ মনে করে এক-দেড় মাসের আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। সবার মনে রাখা উচিত যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিএনপি আন্দোলন করেছিলো সে আন্দোলনে আমরা এখনও আছি এবং যতদিন পর্যন্ত বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হয়, যতদিন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত সরকার না পাই ততদিনে আমাদের আন্দোলন থামবে না।

আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মিথ্যা মামলায় জেল খেটেছেন, অসুস্থ হয়ে পড়েছেন, বর্তমানে তিনি চিকিৎসার জন্য লন্ডনে আছেন উল্লেখ করে তিনি বলেন, বিএনপি একমাত্র দল যারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করে মানুষের সাংবিধানিক ও মৌলিক অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। 

তিনি বলেন, যারা এখনও বলছে, আমরা স্বাধীন হয়েছি; তাদের আগে স্বাধীনতার মানেটা বুঝতে হবে। বাকশালের এক দলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার আদর্শ থেকে বিএনপি এক চুলও লক্ষ্যচ্যুত হবে না। 

বিগত দিনে পটুয়াখালী সফরের তিক্ত অভিজ্ঞতা স্মরণ করে আব্দুল আউয়াল মিন্টু বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় পটুয়াখালী এসে হোটেল থেকে বের হতে পেরে পারিনি, এমনকি হোটেলের গেট পর্যন্ত ভেঙ্গে দিয়েছিলো তাদের পেটোয়া সন্ত্রাসীরা। বর্তমানে সবাই এখন মুক্তভাবে সমাবেশ করতে পারছি।

বিএনপি একটি উদার গণতন্ত্রের দল। সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে আমরা মাঠ পর্যায় কাজ করছি এবং তৃণমূল কর্মীদের মূল্যায়নে আগামীতে সম্মেলন হবে বলেও জানান তিনি।  

জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব স্নেহাংশ সরকার কুট্টির সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ-সংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু। 

এদিকে, সমাবেশ চলাকালে সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী বিএনপি কেন্দ্রীয় নেতা আলতাফ হোসেন চৌধুরীর অনুসারী মাকসুদ আহমেদ বায়েজিদ মিছিল নিয়ে স্টেজের পাশে এসে ওঠার চেষ্টা করলে এ সময় তার অনুসারীদের সাথে মাঠের দায়িত্বরত কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে ১৫ মিনিট পর পরিস্থিতি শান্ত হয়। 

আরবিএস
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর