বরিশালে পুকুর পাড় থেকে পাঁচটি পাইপগান উদ্ধার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫০ পিএম

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দেশীয় তৈরি পাঁচটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে খানপুরায় রহমতপুর ইউনিয়ন পরিষদের পেছনের খান বাড়ির পুকুর পাড় থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, এদিন দুপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পুকুরের পাড়ে একটি ব্যাগটি দেখতে পেয়ে সেটি নিয়ে যাচ্ছিল। এসময় খান বাড়ির লোকজন তা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে অস্ত্র পাঁচটি থানায় নিয়ে যায়।

নগর পুলিশের উপ কমিশনার সুশান্ত কুমার সরকার জানান, গত রাতে তারা রহমতপুর এবং চাঁদপাশা ইউনিয়নে অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করেন। এসময় কাউকে আটক করা যায়নি। তবে ওই ঘটনা টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা পুকুরের পাড়ে অস্ত্রগুলো ফেলে রেখে যায়। 

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে না পারলেও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 

আরবিএস
বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এর তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর