এমসি কলেজে শিবিরের বিরুদ্ধে শিক্ষার্থীকে কুপিয়ে আহত করার অভিযোগ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৯ পিএম

সিলেট সরকারি এমসি কলেজে ফেসবুকে করা এক মন্তব্যের জেরে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদকে কুপিয়ে আহত করা হয়েছে। অভিযোগ উঠেছে, ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তবে ছাত্রশিবিরের পক্ষ থেকে এ ঘটনায় কোনো সংশ্লিষ্টতা অস্বীকার করা হয়েছে।

তালামীযে ইসলামিয়ার কর্মী রিয়াদের সহপাঠীদের দাবি, বুধবার মধ্যরাতে হোস্টেলের কক্ষে অতর্কিতভাবে হামলা চালায় ছাত্রশিবিরের কয়েকজন কর্মী। এসময় তারা রিয়াদকে লাথি-ঘুষি, রড ও লাঠি দিয়ে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে। হামলাকারীরা তার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং হোস্টেলে না ফেরার হুমকি দিয়ে চলে যায়।

রিয়াদের সহপাঠীরা জানান, রিয়াদ ‘জুলাই বিপ্লবে আন্দোলনের’ কর্মী ছিলেন এবং সাম্প্রতিক কুয়েটের ঘটনার প্রেক্ষাপটে করা তার একটি মন্তব্য শিবিরের নজরে আসে। এরপরই পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ প্রসঙ্গে এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম রিয়াজ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

এদিকে ইসলামী ছাত্রশিবির এমসি কলেজ শাখার সভাপতি ইসমাইল খান বলেন, এই হামলার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটি একটি ষড়যন্ত্রমূলক প্রচারণা।

এমসি কলেজের কয়েকজন সাধারণ শিক্ষার্থী জানান, হোস্টেলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত। কলেজ প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে এ ধরনের হামলা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

আরবিএস
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুরা হলো—১৪ মাস বয়সী আরাব, ১০ মাস বয়সী ইভা আক্তার এবং মাত্র ছয় মাস বয়সী রাইয়ান। তাদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ...
কয়েক দিনের বিরতির পর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আবারও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন করে প্রাণ হারানো দুই শিশুর একজন সিলেটের যার বয়স ৯ মাস, অন্যজন সুনামগঞ্জের যার বয়স ছয় মাস। এ নিয়ে...
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা....
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আয়ের ৩৫ শতাংশ টাকা মাজারের সার্বিক উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর