আড়াইহাজারে ডোবা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০৭:৫৩ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান, একটি গ্যাস গাস ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার বিকেলে আড়াইহাজার পৌরসভার গাজীপুরা এলাকায় নান্নু টেক্সটাইল মিলের পেছনের ডোবা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে নান্নু টেক্সটাইল মিলের পেছনে ডোবা থেকে মাছ ধরতে গিয়ে আউয়ার নামে এক ব্যক্তি বস্তার ভেতরে অস্ত্র দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল গিয়ে বস্তার ভেতর থেকে একটি শর্টগান, একটি গ্যাস গাস ও ১৮ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করে করে। 

ওসি আরও জানান, ৫ আগস্ট দুর্বৃত্তরা আড়াইহাজার থানায় অগ্নিসংযোগ করে থানার ভেতরে থাকা অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায়। লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এখনও কিছু বাকি রয়েছে। 

উদ্ধার হওয়া এসব অস্ত্র ও গুলি আড়াইহাজার থানা থেকে লুট হয়েছিলো কিনা তা যাচাই করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

আরবিএস
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর