আশাশুনিতে বেড়িবাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত

আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০২:৪৫ পিএম

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে খোলপেটুয়া নদী সংলগ্ন ২০০ ফুট বেড়িবাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত হয়েছে। এতে ভেসে গেছে হাজার হাজার বিঘা মাছের ঘের ও ফসলি জমি। 

সোমবার সকাল সাড়ে দশটারর দিকে প্রবাল জোয়ারের কারণে হঠাৎ করে প্রায় দুইশ' ফুট বেড়িবাঁধ ভেঙে নদীর গর্ভে চলে যায়। পরবর্তী জোয়ারে ভাঙন রোধ করা সম্ভব না হলে পার্শ্ববর্তী খাজরা ও বড়দল ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। 

আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানান, ঈদের নামাজ আদায় করার সময় ফোনের মাধ্যমে জানতে পারি, বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে বেড়িবাঁধ ভেঙে ভেতরে পানি প্রবেশ করছে। দ্রুত নামাজ শেষ করে এলাকার হাজার হাজার লোকের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পানি আটকানোর চেষ্টা করি। কিন্তু জোয়ারের প্রবাল স্রোতে আটকানো সম্ভব হয়নি। বর্তমান জোয়ারের পানি লোকালে প্রবেশ করছে। 

তিনি আরও জানান, বর্তমানে বিছট, গোর আলী, বল্লভপুর, আনুলিয়া ও কাকবাসির গ্রামে লবণ পানি প্রবেশ করতে শুরু করেছে। দ্রুত বাঁধটি মেরামত না করা গেলে পার্শ্ববর্তী খাজরা ও বড় দল ইউনিয়নে পানি প্রবেশ করবে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন এসেছেন। বাঁধ সংস্কারের জন্য স্থানীয় জনগণের সহযোগিতা চেয়েছেন। 

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সালাউদ্দীন আহমেদ জানান, ইতিমধ্যে পানিউন্নয়ন বোর্ডের লোকজন ঘটনাস্থলে পৌঁছে গেছেন। দ্রুত বাঁধ সংষ্কারের জন্য পদক্ষেপ নেওয়া হবে। 

আরবিএস
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর