পদ্মার এক কাতল বিক্রি হলো ৩০ হাজার টাকায়

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১১:১৬ এএম

রাজবাড়ী জেলায় পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ১৮ কেজি। লাভের আশায় মাছটি ৩০ হাজার ৬০০ টাকায় কিনে নিয়েছেন এক আড়ত মালিক। 

শুক্রবার ভোরে জেলার গোদার বাজার এলাকায় পদ্মা নদীতে জেলে জালাল প্রামানিকের জালে মাছটি ধরা পড়ে। 

জালাল প্রামানিক বলেন, ভোররাত থেকে সঙ্গীদের নিয়ে পদ্মা নদীর বিভিন্ন এলাকায় জাল ফেলি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর জাল টান পড়লে একটি বড় কাতল মাছ জালে আটকা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ঘাটের মোমিন মন্ডলের মাছের আড়তে নিয়ে আসলে ওজন দিলে দেখা যায় মাছটির ওজন ১৮ কেজি ।

মোমিন মন্ডল বলেন, সকালে ১৮ কেজি ওজনের কাতল মাছটি উন্মুক্ত নিলামে উঠলে এক হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ৩০ হাজার ৬০০ টাকায় কিনে নেন চান্দু মোল্লা। মাছ বিক্রির জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন তিনি। সামান্য লাভ পেলেই মাছটি বিক্রি করে দেবেন। 

তিনি আরও বলেন, পদ্মার নদীর পানি কমে যাওয়ায় এখন মাঝেমধ্যেই এমন বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে পরিবারের মুখে হাসি ফুটছে।

আরবিএস
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর