নীলফামারীতে কমছে তিস্তার পানি

আপডেট : ২০ আগস্ট ২০২১, ০৬:১০ পিএম

নীলফামারীতে কমতে শুরু করেছে তিস্তা নদীর পানি। শুক্রবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিন দফায় নদীর পানি ৩০ সেন্টিমিটার কমে বর্তমানে বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

এক দিনের ব্যবধানে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল থেকে নদীর পানি বৃদ্ধি পেয়ে রাত ৯টায় বিপদসীমার ২৫ সেন্টিমিটারে পৌঁছে। এতে নদীর তীরবর্তী নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার ১০টি ইউনিয়নের ১৫টি চরগ্রাম প্লাবিত হলে পানি বন্দী হয়ে পড়েন এসব এলাকার অন্তত পাঁচ হাজার পরিবার। নদীর পানি কমতে শুরু করায় এসব চরগ্রাম থেকে পানি নামতে শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া বিভাগের বন্যা পূর্ভাবাস ও সর্তকীকরণ কেন্দ্র জানায়, তিস্তার উজান ভারত অংশে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড়ী ঢলে গত এক সপ্তাহ থেকে নীলফামারীতে তিস্তা নদীর পানি বাড়া-কমার মধ্যে রয়েছে।

image


বুধবার( ১৮ আগস্ট) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত তিস্তার নদীর পানি বিপদসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও বিকালের পর থেকে উজান থেকে নেমে আসা ঢলে নদীতে পানি বাড়তে থাকে।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারী ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা জানান, বৃহস্পতিবার রাত ৯টায় নদীর পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপরে উঠলেও রাত ১০টার পর থেকে নদীর পানি কমতে থাকে। বর্তমানে বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে এখন পর্যন্ত কোথাও কোনো বাঁধ ভাঙনের খবর পাওয়া যায়নি। তিস্তা ব্যারাজের সব ক'টি জলকপাট খুলে রেখে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। বর্তমানে পানি কমা অব্যাহত রয়েছে। পূর্বাভাস অনুযায়ী বিকাল নাগাদ নদীর পানি বিপদসীমার আরও অনেক নিচ দিয়ে প্রবাহিত হবে।

আরও পড়ুন: বাড়ছে পদ্মার পানি, বইছে বিপদসীমার ওপর দিয়ে

এদিকে তিস্তায় পানি বিপদসীমা অতিক্রম করায় জেলার ডিমলা উপজেলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের ১৫টি চর গ্রাম নদীর পানিতে প্লাবিত হওয়ায় বাড়ি ঘরে পানি প্রবেশ করায় ওই সব গ্রামের পাঁচ হাজার পরিবার বন্যা কবলিত হয়ে পড়ে।  


একাত্তর/আরবিএস  

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর