কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ০৫ মে ২০২৫, ০৩:৩৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক যুবক নিহত হয়েছেন। 

রোববার (৪ মে) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম মো. সাকিব (২১)। তিনি মাদলা নতুন গুচ্ছগ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত পৌনে ১২টার দিকে সীমান্তের মেইন পিলার-২০৪৫/১৭ এস এলাকায় বিএসএফ এক রাউন্ড রাবার বুলেট ফায়ার করে। এসময় মাটিতে লুটিয়ে পরেন সাকিব।  পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকায় একটি হাসাপাতালে নেয়ার পথে তিনি মারা যান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম। তিনি জানান, স্থানীয় চেয়ারম্যান হতে প্রাপ্ত তথ্য মোতাবেক বাংলাদেশি যুবক সাকিব বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাদের বলেন, গতকাল রাতে বিএসএফের গুলিতে সাকিব নামের এক যুবক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা নেয়ার পথেই তার মৃত্যু হয় ।

এ ঘটনায় বিজিবির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

আরবিএস
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে হাদিম মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে ধরন্তি ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দারা।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর