বিএনপি নেতা আরেফিন হত্যা: সাবেক মন্ত্রী-এমপিসহ ১৫৪ জনের নামে মামলা

আপডেট : ০৬ মে ২০২৫, ০৭:০২ পিএম

পঞ্চগড়ে বহুল আলোচিত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিন হত্যার অভিযোগে সাবেক রেলমন্ত্রী, এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ১৫৪ জনের নামে মামলা দায়ের হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৭০০/৮০০ জনকে।  

মঙ্গলবার (৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী আব্দুল ওহাব আনসার। এদিকে বিচারক মামলাটি আমলে নিয়ে সদর থানা পুলিশকে তদন্ত করে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন। 

এর আগে গত সোমবার মৃত আব্দুর রশিদ আরেফিনের স্ত্রী মোছা:শিরিনা আক্তার পঞ্চগড় আমলি আদালতে মামলাটি দায়ের করেন। তিনি আসামিদের আটক করে সুবিচারের দাবি জানিয়েছেন।

নিহত আব্দুর রশিদ আরেফিন বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড় ২ আসনের সাবেক এমপি ও রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মজাহারুল হক প্রধান, এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, সাবেক জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস ও এস এম সফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় সদর থানার সাবেক অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কাজী আল তারেক, আবু তোয়াবুর রহমান, মোশারফ হোসেন, আব্দুল লতিফ তারিনসহ আরও অনেকে। 

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি ও সমাবেশ পালন করছিলো। সমাবেশে জেলা উপজেলার নেতাকর্মীসহ জনসাধারণ উপস্থিত ছিলেন। তৎকালীন জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগিতায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির অবস্থান কর্মসূচিতে অতর্কিত হামলা করে, পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোঁড়ে। নেতাকর্মীরা প্রাণভয়ে দিক বেদিক ছুটাছুটি করে পালিয়া যায়। 

এসময় আসামিরা হত্যার উদ্দেশ্যে আব্দুর রশিদ আরেফিনকে এলোপাতাড়ি মারপিট করে ও ধারালো অস্ত্র দিয়ে শরীরে আঘাত করে। তিনি রাবার বুলেটেও আঘাতপ্রাপ্ত হন এবং একপর্যায়ে মাটিতে পড়ে যান। তাকে উদ্ধার করতে নুরুজ্জামান বাবু গেলে তাকেও মারপিট করে রক্তাক্ত করে আসামিরা। পরে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা চলে গেলে, আব্দুর রশিদ আরেফিন ও নুরুজ্জামান বাবুকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন। আর নুরুজ্জামান বাবুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেলে হস্তান্তর করে। 

মামলার অভিযোগে আড় বলা হয়, আসামীরা বিএনপির দলীয় কার্যালয়ে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর ও জ্বালিয়ে দেয়। এতে ছয় লাখ ৫৯ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। তৎকালীন পতিত স্বৈরাচারী সরকারের ভয়-ভীতি ও প্রাণনাশের আশঙ্কায় এতদিন মামলা করতে পারেননি বাদী। 

আইনজীবী আব্দুল ওহাব আনসারী বলেন, আরেফিন হত্যার ঘটনায় আদালতে ১৫৪ জন ও অজ্ঞাতনামা আরও ৭০০/৮০০  জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে, বিচারক মামলাটি আমলে নিয়ে সদর থানা পুলিশকে তদন্ত করে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন। এর আগে গত সোমবার পঞ্চগড় আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়। ভয়ভীতির কারণে এতোদিন মামলাটি করা যায়নি। 

আরবিএস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর