ভারতে পাচারকালে ঈগল পাখিসহ বন্যপ্রাণি উদ্ধার

আপডেট : ২২ আগস্ট ২০২১, ০৪:২৫ পিএম

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে একটি ঈগল পাখিসহ নয়টি বন্যপ্রাণি উদ্ধার করেছে বিজিবি। প্রাণিগুলো চার থেকে পাঁচ দিন আগে থেকে (১৭ আগস্ট- ২২ আগস্ট) সাতক্ষীরার সীমান্তের বিভিন্ন এলাকা থেকে এ বন্যপ্রাণিগুলো উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

উদ্ধার হওয়া বন্যপ্রাণির মধ্যে রয়েছে- দুটি উদবিড়াল (ভোদড়), ছয়টি খরগোশ ও একটি ঈগল পাখি। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

রোববার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে সাতক্ষীরা ৩৩ বিজিবি কার্যালয়ে উদ্ধার বন্যপ্রাণিগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করেন বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আল মাহমুদ। 

image


বন বিভাগের পক্ষ থেকে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ ও ফরেস্ট গার্ড দেলোয়ার হোসেন এসব বন্যপ্রাণিগুলো নিজেদের জিম্মায় নেন।

আরও পড়ুন: এবার বরিশালের ইউএনওর বিরুদ্ধে ২ মামলার আবেদন

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, চোরাকারবারিরা এসব বন্যপ্রাণিগুলো সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল। সীমান্তে বিজিবির নিয়মিত টহলকালে এ বন্যপ্রাণিগুলো উদ্ধার করা হয়। বন্যপ্রাণিগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ বলেন, সুন্দরবনে বন্যপ্রাণি রক্ষায় বন বিভাগ সব সময় তৎপর রয়েছে। এরমধ্যেই চোরা শিকারীরা মাঝে মধ্যে বন্যপ্রাণি শিকার করে। দ্রুত সময়ের মধ্যে সুন্দরবনের ভেতর প্রাণিগুলো উন্মুক্ত করা হবে। ঈগল পাখিটা একটু আহত রয়েছে।

একাত্তর/এসি

রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন।
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। 
দেশের তিন জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী ও এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ, পিরোজপুর ও...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর