পীরগঞ্জ সীমান্ত দিয়ে সাতজনকে ‘পুশইন’ বিএসএফের

আপডেট : ১০ জুন ২০২৫, ০৬:১৫ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ সাতজনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১০ জুন) ভোররাতে উপজেলার জাবরহাট ইউনিয়নের চান্দুরিয়া সীমান্তের ৩৩৮ এর ৫ এস পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ। এসময় বিজিবি তাদের আটক করে। 

তাদের বাড়ি দিনাজপুর ও কুড়িগ্রাম জেলায়। তারা বর্তমানে চান্দুরিয়া বিজিবি ক্যাম্পে আটক রয়েছেন।

আটকরা হলেন- মোহাম্মদ আলী (৫৫), মৌসুমী (৩০), নুরনবী (১৪), নুর নাহার (৪৫), সফিকুল ইসলাম (৩০), সাহিদা (৭) ও মনিরুল (৫)।

চান্দেরহাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম জানান, বিএসএফ সদস্যরা রাতের আধারে দুইটি পরিবারের দুই নারী, তিন শিশু ও দুই পুরুষকে বাংলাদেশে পুশইন করে। এ সময় বিজিবি তাদের আটক করে। তারা সবাই বাংলাদেশি নাগরিক। তারা এখন ক্যাম্পেই আছেন। 

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

আরবিএস
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির সদ্য পদত্যাগী মহাসচিব ও ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের...
ঠাকুরগাঁও সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় চায়ের দোকানে হঠাৎ বজ্রপাতে এক নারী দোকানদারসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর