প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক এমপি

আপডেট : ৩০ মে ২০২৬, ০২:২৫ পিএম

ঠাকুরগাঁও-২ আসনের সাতবারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. দবিরুল ইসলামের জানাজায় অংশ নিতে কারাগার থেকে সাত ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন তার ছেলে ও একই আসনের সাবেক সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম সুজন।

শনিবার (৩০ মে) দুপুরে দিনাজপুর কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে কড়া নিরাপত্তার মধ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ডাঙ্গী বাজারে পৌঁছান মাজহারুল ইসলাম। বাবার শেষ বিদায়ে অংশ নিতে তাকে এই সাময়িক মুক্তি দেওয়া হয়।

কারা ও পারিবারিক সূত্র জানায়, জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শেষে নির্ধারিত সময়সীমার মধ্যে মাজহারুল ইসলাম সুজনকে পুনরায় দিনাজপুর কারাগারে ফিরিয়ে নেওয়া হবে। দীর্ঘদিন পর সাবেক এই সংসদ সদস্যকে এলাকায় দেখার জন্য মাজার প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় সর্বস্তরের জনতার ঢল নামে।

পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক অনুসারী রেখে গেছেন। তার মৃত্যুতে বালিয়াডাঙ্গীসহ পুরো ঠাকুরগাঁও জেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও স্থানীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এদিকে বাবার জানাজায় অংশ নেওয়া সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন চব্বিশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে কারাবন্দী রয়েছেন। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বিকেল চারটায় রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১। প্রাথমিকভাবে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেপ্তার করা হলেও পরবর্তী সময়ে তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ও হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়। আদালতে জামিন নামঞ্জুর হওয়ার পর থেকে তিনি দিনাজপুর কারাগারে বন্দী রয়েছেন।

আজ প্রবীণ এই নেতার শেষ বিদায়ে শোকাহত স্বজন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে বালিয়াডাঙ্গীতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। 

একাত্তর/এসি
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা হলে দেশের কৃষি আরও সমৃদ্ধ হবে এবং কৃষকরাও সরাসরি উপকৃত হবেন।
এ অঞ্চলে শিল্পকারখানা প্রতিষ্ঠার সুযোগ-সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী দুই মাসের মধ্যেই একটি চীনা প্রতিনিধিদল বাংলাদেশে আসবে।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের শিকার ১১ জনের ভাগ্য এখনও অনিশ্চিত রয়ে গেছে। প্রায় ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও দুই দফা পতাকা বৈঠকেও কোনো সমাধান...
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এই কার্ডের...
একটি দুর্ঘটনা শুধু কয়েকটি প্রাণই কেড়ে নেয় না, বদলে দেয় অসংখ্য মানুষের জীবন। রেখে যায় এমন কিছু ক্ষত, যা হৃদয়ের গভীরে রয়ে যায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর...
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
রাজনীতির গুণগত পরিবর্তন শুধু মুখে বলার বিষয় নয়, বরং তা কাজে করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এমন মন্তব্য করেছেন তার প্রেস সচিব সালেহ শিবলী। তিনি বলেন, দেশের মানুষের মানসিক, সামাজিক ও আত্মিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর