মোবাইল গেম খেলার সময় বজ্রপাতে ৪ কিশোর নিহত

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১১:৪১ পিএম

দিনাজপুর সদর উপজেলার ৮ নং উপশহরে একসাথে মোবাইলে গেম খেলার সময় বজ্রপাতে নিহত হয়েছে ৪ জন কিশোর। একই দিনে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে একসাথে নিহত হয়েছে ৩ যুবক।

দিনাজপুর সদর উপজেলায় নিহতরা হচ্ছে- আইনুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (১৩), বাবুল হোসেনের ছেলে আপন (১৪), মৃত সিদ্দিক হোসেনের ছেলে হাসান আলী (১২) ও সাজু মণ্ডলের ছেলে মিম মণ্ডল (১৩)। আহতরা হচ্ছে মমিনুল ইসলাম (১৩), আতিক (১৫) এবং অপর আর একজন। হতাহতদের সকলেরই বাড়ী দিনাজপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী ফিরোজ হোসেন ও হাজী মকসেদ আলী জানান, সোমবার (২৩ আগস্ট) বেলা ৩ টায় প্রচণ্ড বৃষ্টিপাতের সময় দিনাজপুর উপশহরের ৮ নং রেলঘুন্টির কাছের একটি টিনসেডের মধ্যে মোবাইলে গেম খেলছিলো ৭ জন কিশোর। এসময় বজ্রপাত ঘটলে ৭ জনই গুরুতর আহত হয়।

আরও পড়ুন: ফরিদপুরে পাওয়া গেলো বিরল হলুদ কচ্ছপ

তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ৪ জনের মৃত্যু ঘটে। অপর ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানান তারা।  

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন ৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুকদেবপুর গ্রামে পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে একসাথে নিহত হয়েছে ৩ জন। এরা হচ্ছেন-দক্ষিণ সুকদেবপুর গ্রামের মকছেদ আলীর ছেলে নুর ইসলাম (২৪), সামু মোহাম্মদের ছেলে আব্দুর রাজ্জাক (২৩) ও আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২২)। 

চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনউদ্দীন শাহ এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার বিকেল ৪ টায় বাড়ীর পাশের একটি পুকুরে একসাথে মাছ ধরার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

একাত্তর/এসজে 

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর