সোনারগাঁয়ে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আপডেট : ২৪ জুন ২০২৫, ০১:৪৮ পিএম

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে বকেয়া বেতনের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মালেক জুট মিলের শ্রমিকরা। 

মঙ্গলবার (২৪ জুন) মহাসড়কের কাঁচপুর এলাকার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে তারা। এতে মহাসড়কের মদনপুর থেকে শিমরাইল এলাকা পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শ্রমিকদের আশ্বস্ত করলে তারা মহাসড়ক থেকে সরে যান এবং যান চলাচল স্বাভাবিক হয়। 

শ্রমিকরা বলছেন, আজকের মধ্যে বেকেয়া পরিশোধ করতে হবে এবং নোটিশ ছাড়া শ্রমিক ছাঁটাই ও ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মিল বন্ধ করে দেয়ার হুমকি দিলে আবারও আমরা রাস্তায় নামতে বাধ্য হবো। 

কারখানার উপমহাব্যবস্থাপক মাকসুদুর রহমান জানান, বকেয়া পরিশোধ করা হবে। শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াহিদ মোর্শেদ জানান, মালিক পক্ষের কথা বলে শ্রমিকদের আশ্বস্ত করলে শ্রমিকরা তা মেনে মহাসড়ক থেকে সরে যান, যান চলাচল স্বাভাবিক হয়।

আরবিএস
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
নারায়ণগঞ্জে মোটরসাইকেল ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে জখম করা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর