ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের ব্যক্তিগত সহকারীর বাড়িতে চুরি

আপডেট : ২৭ জুন ২০২৫, ১০:০৬ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী ইউনুস আলীর ঠাকুরগাঁওয়ের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তার পরিবারের সদস্যদের অচেতন করে চোরের দল তিন ভরি স্বর্ণালংকার ও নগদ লক্ষাধিক টাকা নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৭ জুন) ভোররাতে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী আমজানখোর ইউনিয়নের জাফরটলি গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

এদিকে একই রাতে ইউনুস আলীর প্রতিবেশী মতিউর রহমানের বাড়িতেও চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

তবে ঘটনার সময় ইউনুস আলী বাড়িতে ছিলেন না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

ইউনুস আলীর ভাই আশরাফুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাতে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে চোরেরা আমাদের তিনটি ঘরে প্রবেশ করে। তারা আলমিরা ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে গেছে। আমার বাবার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। সকালে প্রতিবেশীদের ডেকে এনে দরজা খুলি। গেটের বাইরে কাগজপত্র পড়ে থাকতে দেখি। 

ইউনুস আলীর বাবা বলেন, চোরেরা আমার ঘরের দরজা বাইরে থেকে আটকে দেয়। ফজরের নামাজের সময় বের হতে না পেরে ডাকাডাকি করি। পরে বুঝতে পারি, ঘরে চুরি হয়েছে। চোরেরা তিন ভরি স্বর্ণ, ছোট ছেলে আশরাফুলের নগদ লক্ষাধিক টাকা এবং ইউনুসের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে।

প্রতিবেশী মতিউর রহমান বলেন, আমার ঘরের সোকেশ ও ট্রাঙ্ক ভেঙে চোরেরা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। আমাদের কিছু কাগজপত্র গেটের বাইরে ফেলে রেখে যায়। প্রথমে আমরা ইউনুসের কাগজপত্র ভেবে তার ভাইকে দিতে যাই, পরে বুঝতে পারি এগুলো আমাদেরই। 

মতিউরের স্ত্রী সালেহা বেগম বলেন, বিএনপি মহাসচিব স্যারের সাথে থাকেন ইউনুস ভাই। তার প্রতিবেশী হিসেবে আমরা নিশ্চিন্তে ছিলাম। চুরির পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 

ঘটনার কথা পরিবারের স্বজনরা মোবাইলে বিএনপি মহাসচিবের ব্যক্তিগত সহকারী ইউনুস আলীকে জানিয়েছেন। তিনি আইনের আশ্রয় নিতে বলেছেন তার ভাই আশরাফুল ইসলামকে। 

ঘটনাস্থল পরিদর্শন শেষে বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বলেন, পুলিশ দু'দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় থেকে ঘটনাস্থল প্রায় ১৩ কিলোমিটার। আমরা ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। তারা সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দেবেন। আমরা চুরির ঘটনা তদন্ত শুরু করেছি।

আরবিএস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিডিয়া শক্তিশালী হলেই...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা হলে দেশের কৃষি আরও সমৃদ্ধ হবে এবং কৃষকরাও সরাসরি উপকৃত হবেন।
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর