কমপ্লিট শাটডাউনে বন্ধ সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৬:১৮ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) শনিবার সকাল থেকে চলছে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। এর ফলে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ এবং রহনপুর শুল্ক স্টেশন দিয়ে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। 

শনিবার (২৮ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিলো। এতে করে জিরো পয়েন্টে আটকা পড়েছে অসংখ্য পণ্যবাহী ট্রাক। 

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ জিরো পয়েন্টে অবস্থিত কাস্টমস ভবনের মূল ফটক বন্ধ করে দিয়ে ভেতরে অবস্থান করছেন সেখানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা। ভবনের সামনে ঝুলিয়ে দেয়া হয়েছে তাদের কর্মসূচি সম্বলিত শাটডাউনের ব্যানার। 

শনিবার দুপুরে জিরো পয়েন্টে মেসার্স বাবুল এন্টার প্রাইজের ও অপর এক রপ্তানিকারকের প্লাস্টিক সামগ্রীর ১৩টি ট্রাক ভারতে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অন্যদিকে ভারতীয় ভূখণ্ডে অন্তত আড়াইশ পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের জন্য অপেক্ষা করছে। বন্ধ রয়েছে জিরো পয়েন্ট ঘেঁষা ভারতীয় করিডোরের প্রধান ফটক। 

বাবুল হোসেন জানান, এনবিআরের এ কর্মসূচির কারণে রপ্তানির জন্য সোনামসজিদ জিরো পয়েন্টে শুল্কায়ন না হওয়ায় তার ছয়টি প্লাস্টিক সামগ্রী বোঝাই পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে। এতে করে তাকে লোকসান গুনতে হবে।

তিনি আরও জানান, লোকসান মাথায় নিয়েই রোববার দুপুর পর্যন্ত পরিস্থিতি দেখার পর ধর্মঘট প্রত্যাহার না হলে ট্রাক ফেরত নেয়ার চেষ্টা করবেন। 

বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মঈনুল ইসলাম জানান, এনবিআর ঘোষিত শাটডাউনের কারণে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরের ভেতর উভয় দেশের ট্রাক থেকে পণ্য খালাস অব্যাহত রয়েছে।

ইমিগ্রেশন কর্মকর্তা এস আই জামিরুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপার চালু রয়েছে।

অন্যদিকে রহনপুর শুল্ক স্টেশনেও সব ধরনের আমদানি কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানান রহনপুর স্টেশন ম্যানেজার আবদুল্লাহ আল মামুন। সেখানেও কাস্টমস এ কর্মরতরা তাদের কার্যালয়ে ব্যানার টাঙিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন।

এ ব্যাপারে সোনামসজিদ কাস্টমস এ কর্মরত এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে তাদের রহনপুর ও সোনামসজিদে ধর্মঘট চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।

সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কার এবং এনবিআরের চেয়ারম্যানের অপসারণের দাবিতে শনিবার থেকে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছেন সংস্থাটির আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি সারা দেশের শুল্ক–কর কার্যালয়ে শুরু হয়েছে লাগাতার ‘শাটডাউন’ কর্মসূচি।

আরবিএস
হেড কোয়ার্টার’ পদ পেতে অদ্ভূত কাণ্ড ঘটিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গাজীপুর কর অঞ্চলের সহকারী কমিশনার রেজাউল গনি। এক ডেপুটি কমিশনারকে সরিয়ে দিতে, কমিশনার বরাবর ইনকিলাব মঞ্চের নামে উড়ো চিঠি...
ছয়দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে আবারও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পিরোজপুর মৌজায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সুলতানি আমলের স্থাপত্য সোনা মসজিদ। এই ঐতিহাসিক নিদর্শনে দেখা দিয়েছে অসংখ্য ফাটল।
পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে শনিবার একদিনের জন্য সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।মোহদিপুর এক্সপোটাস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর