খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১১:২০ পিএম

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উথলী রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে খুলনা-যশোর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করবে।

এদিকে, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন তারা।  

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ পলাশ গণমাধ্যমকে বলেন, উথলীতে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ করবে। এখন খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আরবিএস
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।  
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর