পাবনায় অস্ত্রের মুখে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ০৬:২৫ পিএম

পাবনায় মাঝরাতে অস্ত্রের মুখে পাহারাদারদের জিম্মি করে চারটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। নগদ অর্থসহ চারটি দোকানের প্রায় ১৬ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।  

সোমবার (২৩ আগস্ট) রাত দেড়টার দিকে পাবনা সদরের মালঞ্চি ইউনিয়নের বোর্ড বাজার এলাকায় এই ডাকাতি ঘটনা ঘটেছে।

স্থানীয়দের পুলিশকে জানালে মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খানসহ সদর থানা পুলিশের সদস্যরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, মালঞ্চি ইউনিয়ন পাবনা পৌর এলাকার খুব কাছে। বোর্ড বাজার এলাকায় ব্যক্তি মালিকানায় নানা ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলে সেখানে ব্যবসা করে আসছেন স্থানীয়রা। সোমবার রাতে ব্যবসায়ীরা নিজেদের প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় চলে যাওয়ার পরে এই ডাকাতির ঘটনা ঘটে। আনুমানিক রাত দেড়টার দিকে একদল ডাকাত ছোট একটি ট্রাক ও দুটি সিএনজি চালিত পরিবহন নিয়ে বাজারে প্রবেশ করে। তারা বাজারের পাহারাদারকে অস্ত্রের মুখে জিম্মি করে চারটি দোকানে মামলামাল লুটকরে নিয়ে যায়। এ সময় ডাকাতরা সোহেল রানা নামে এক ব্যসায়ীর একটি স্বর্ণের দোকান, মোঃ আক্কাসের একটি টিভি ফ্রিজের দোকান, মোঃ আল আমিনের একটি মোবাইল ফোনের দোকান ও জুয়েল হেসেনের একটি টেলিকমের দোকানের মালামাল লুট করে।

image


ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। ডাকাতরা পূর্ব পরিকল্পা করে এই ডাকাতি করেছে। ডাকাতরা চারটি দোকানের নগদ অর্থসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, নতুন রোগী ২৫৮ জন

এ সময় স্থানীয়রা ডাকাতদের ধাওয়া দিলে তারা নিজেদের সাথে থাকা গাড়ি নিয়ে পালিয়ে যায়। ডাকাতদের পিছু ধাওয়া দিয়েও তাদের ধরা সম্ভব হয়নি। স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ডাকাতির ঘটনায় চরম ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


একাত্তর/আরবিএস 

পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
জামালপুরে গভীর রাতে একটি বাড়িতে এসিড নিক্ষেপ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক দম্পতি গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন। তবে পুলিশ একে ডাকাতি বলতে নারাজ; তাদের প্রাথমিক ধারণা,...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর