পটুয়াখালীতে মার্কিন নাগরিককে ‘সংঘবদ্ধ ধর্ষণ’ ও ডাকাতির ঘটনায় গ্রেপ্তার তিন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় একটি বাড়িতে চাঞ্চল্যকর ডাকাতি ও এক মার্কিন নাগরিককে ‘সংঘবদ্ধ ধর্ষণ’ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার আরিফ মো. শাকুর। 

তিনি জানান, গ্রেপ্তাররা এ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তাদের কাছ থেকে ভিকটিমের খোয়া যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গত ১৪ জুলাই দিনগত রাতে ৬/৭ জনের একদল ডাকাত কলাপাড়ার একটি বাড়িতে গ্রিল কেটে প্রবেশ করে। অস্ত্রের মুখে ডাকাত দল বাড়ির মালিক, তার মা ও বোন এবং বোনের দুই বাচ্চাকে বেঁধে ফেলে। পরে ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা, ১৩ ভরি স্বর্ণালংকার ও বাড়ির মালিকের স্ত্রীর (মার্কিন  নাগরিক) ব্যবহৃত মোবাইল সেট লুট করে। এক পর্যায়ে তারা ওই মার্কিন নাগরিককে অন্য রুমে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। খবর পেয়ে ভোররাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আর সকালে পটুয়াখালী পুলিশ সুপার আনোয়ার জাহিদও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এ ঘটনায় গেলো ১৪ জুলাই ওই মার্কিন নাগরিকের স্বামী বাদী হয়ে কলাপাড়া থানায় ৬-৭ জন অজ্ঞাত আসামির উল্লেখ করে মামলা দায়ের করেন। পুলিশের একাধিক টিম মাঠে নামে জড়িতদের গ্রেপ্তারে৷ 

বরিশালের ডিআইজি ও পটুয়াখালী পুলিশ সুপারের নির্দেশনা ও তদারকিতে তথ্য উপাত্ত সংগ্রহ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে প্রথমে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সীমান্তবর্তী শ্যামপুর গ্রাম থেকে একজন গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তারে বর্ডার গার্ডের সহায়তা নেয়া হয়। তার দেয়া তথ্য মতে রাজধানী ঢাকার মিরপুর পল্লবী ও সবশেষ দারুস সালাম থানার টেকনিক্যাল মোড়ের বস্তির একটি ভাড়া বাসা থেকে থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। উভয়ের দেয়া তথ্যের ভিত্তিতে অপর আসামিকেও কলাপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহ আটক অপর একজন পুলিশ হেফাজতে রয়েছে। এছাড়া বাকি আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান সহকারী পুলিশ সুপার আরিফ মোহাম্মদ শাকুর।

তিনি বলেন, গ্রেপ্তারদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে ১৬৪ ধারার জবানবন্দিতে ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। পরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন ও কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম।  

আরবিএস
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
জামালপুরে গভীর রাতে একটি বাড়িতে এসিড নিক্ষেপ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক দম্পতি গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন। তবে পুলিশ একে ডাকাতি বলতে নারাজ; তাদের প্রাথমিক ধারণা,...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে গভীর রাতে এক ব্যবসায়ীর বাড়িতে দস্যুতার ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীকে জখম করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর