খাগড়াছড়ির সেই কিশোরীর ধর্ষণের আলামত পাননি চিকিৎসক

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ পিএম

খাগড়াছড়িতে যে মারমা কিশোরী দলবদ্ধ ‘ধর্ষণের’ শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে, সেই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। একাত্তর টিভির হাতে এসে সেই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার একটি রিপোর্ট পর্যালোচনায় এমন তথ্য পাওয়া গেছে। 

একই সঙ্গে ধর্ষণের আলামত পরীক্ষায় তিন চিকিৎসক দলের নেতৃত্ব দেওয়া খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক জয়া চাকমা একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা মেডিকেল রিপোর্ট জমা দিয়েছেন। সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছেন। কিন্তু আসলে ধর্ষণের কোনো আলামত পাননি তারা।

একাত্তরের হাতে আসা স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে দেখা গেছে আলামত পরীক্ষার ১০টি সূচকের সব কটিতে স্বাভাবিক লেখা রয়েছে। সোমবার, ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়েছে। খাগড়াছড়ির সিভিল সার্জন ছাবের আহম্মেদ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

এর আগে এ ঘটনায় খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক জয়া চাকমার নেতৃত্বে তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বোর্ডের অপর দুই সদস্য হলেন- একই হাসপাতালের চিকিৎসক মোশাররফ হোসেন ও নাহিদা আক্তার। জয় চাকমা জানান, ওই ছাত্রীর শরীরে আঘাতের চিহ্ন নেই।

এদিকে কিছুক্ষণ আগে জানা গেছে, খাগড়াছড়িতে সড়ক অবরোধ প্রত্যাহার করেছে ‘জুম্ম ছাত্র-জনতা’। মঙ্গলবার রাত ৯টার দিকে সংগঠনের নামে খোলা ফেসবুক পেজে এ তথ্য জানায় সংগঠনটি। সংগঠনটি জানায়, প্রশাসনের আশ্বাস ও উদ্যোগের প্রতি আস্থা রেখে এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে মঙ্গলবার রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছে। 

তবে প্রশাসনের কাছে উপস্থাপিত আট দফা দাবি যদি যথাযথভাবে পূরণ না করা হয়, আবারও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। এর আগে, পাহাড়ি ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে এর প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতা অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছিলো। 

এআরএস
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর