বঙ্গোপসাগরে ট্রলারসহ ভারতীয় ১৩ জেলে আটক

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০২:২২ পিএম

বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় 'মা-বাবার আর্শিবাদ-১২' নামের একটি ফিশিং ট্রলারসহ ভারতীয় ১৩ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন বঙ্গোপসাগর এলাকা থেকে তাদেরকে আটক করে মোংলা কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) অপারেশন অফিসার লেঃ এম মামুনুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে একটি ভারতীয় ট্রলারকে মাছ ধরতে দেখা যায়। এ সময় কোস্ট গার্ড সদস্যরা টহলরত জাহাজ নিয়ে সেখান থেকে ভারতীয় ওই ট্রলারটিকে জব্দ করে।

আরও পড়ুন: জাপানে করোনার 'মিউ' ধরণ শনাক্ত

তিনি আরও জানান, ট্রলারটিতে ১৩ জন ভারতীয় জেলে রয়েছে। তাদের বাড়ি ভারতের কলকাতায়। ট্রলারসহ ওই ১৩ ভারতীয় জেলেকে মোংলায় আনা হচ্ছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মোংলায় আনার পর তাদেরকে থানা পুলিশে হস্তান্তর করবে কোস্ট গার্ড।

এর আগে গত ৮ আগস্ট ওই একই এলাকা থেকে আরও ১৩ ভারতীয় জেলেসহ একটি ট্রলার আটক করে মোংলা কোস্ট গার্ড। 


একাত্তর/আরবিএস   

‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’-কালজয়ী এই গানের স্রষ্টা, প্রেম ও দ্রোহের কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্’র ৭০তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো। তিনটি উপলক্ষে শুক্রবার...
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামের মীরসরাইয়ে চার ট্রাক ভর্তি ইউরিয়া সারসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর