এবার খুলনা কারাগারে নেয়া হলো মামুনুল হককে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:১৩ পিএম

হেফাজত ইসলামের সাবেক নেতা মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে খুলনা কারাগারে স্থানান্তর করা হয়েছে। 

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে পুলিশ হেফাজতে তাকে এই স্থানান্তর করা হয়। 

জানা যায়, খুলনার সোনাডাঙ্গা থানায় দায়ের হওয়া একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য মামুনুলকে খুলনা জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। 

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দীন জানান, একটি মামলায় হাজিরার জন্য তাকে খুলনা জেলা কারাগারে নেয়া হয়েছে। হাজিরা শেষে তাকে আবার কবে এখানে আনা হবে বা আদৌ আনা হবে কি না সে বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। কারণ দেশের একাধিক জেলায় তার নামে বিভিন্ন মামলা রয়েছে। 

আরও পড়ুন: ১২ সেপ্টেম্বর খুলছে স্কুল-কলেজ, আরও পরে বিশ্ববিদ্যালয়

এর আগে গত ১১ মে রাতে মামুনুলকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছিল। 

গত ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে থেকে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। 

নারী ও শিশু নির্যাতন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, পুলিশের কাজে বাধাদান, ভাঙচুর ও সন্ত্রাসী কার্যক্রমসহ বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার রয়েছেন মামুনুল হক। 


একাত্তর/আরএইচ

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিজেরা নিজেদের মধ্যে বাদানুবাদে জড়িয়ে পড়ার সুযোগে ফ্যাসিবাদ আবার বাংলাদেশে পুনর্বাসিত হলে বিএনপি ও জামায়াতে ইসলামীকে বাংলাদেশের মানুষ কখনোই ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের...
অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, অনন্তকাল ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবেন না। আপনাদের যে দায়িত্ব, সে...
ভারতে ইলিশ মাছ রপ্তানির বিরোধিতা করে খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মামনুল হক বলেছেন, বাংলাদেশের মানুষ এটা সহ্য করবে না। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর