শেরপুরে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ গেলো কৃষকের

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম

শেরপুরের শ্রীবরদীতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহমেদ আলী ওরফে বাটালু (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।  

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার সীমান্তবর্তী রানীশিমুল ইউনিয়নের ছোট বালিজুড়ি পাহাড়ে এ ঘটনা ঘটে।

নিহত আহমেদ আলী ওরফে বাটালু উপজেলার মালাকোচা এলাকার মৃত কানাইশেখের ছেলে।

বনবিভাগ জানায়, বালিজুরী সদর বিটে ছোট বালিজুড়ি এলাকায় গত ক'দিন ধরে ৩৫-৩৫টি বন্যহাতির একটি দল অবস্থান নেয়। আজ সকালে আহমেদ আলীসহ আরও ২/৩ জন লাকড়ি কুড়াতে কুড়াতে সংরক্ষিত বনভূমিতে যান। একপর্যায়ে বনের ভেতরে থাকা হাতির দল আহমেদ আলীকে পিষ্ট করে। এসময় অন্যরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে বনবিভাগ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ বনবিভাগের বালিজুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, হাতির আক্রমণে কোনো ব্যক্তি মারা গেলে বা কৃষকের ফসল নষ্ট হলে সেক্ষেত্রে বাংলাদেশ বনবিভাগ কর্তৃক ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হয়।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ বলেন, হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।

এর আগে গত ১৫ ডিসেম্বর বালিজুড়ির সোনাঝুড়ি পাহাড়ে বন্যহাতির ভিডিও করতে গিয়ে হাতির আক্রমণে ফারুক হোসেন নামে এক কনটেন্ট ক্রিয়েটর মারা যান।

আরবিএস
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর