বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও মানসম্মত করা হবে: ডা. রফিক

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও মানসম্মত করে তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।  

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল প্রাঙ্গণে তিনি এ কথা বলেন। 

দেশব্যাপী নির্বাচনী সফরের অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহীতে দলীয় কার্যক্রম জোরদার করতে দলের ঘোষিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক তথ্যসম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা কার্যক্রম শুরু করেন তিনি।

এ সময় তিনি রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং কর্মরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় দেশের স্বাস্থ্যখাতের বর্তমান অবস্থা, চিকিৎসা ব্যবস্থার চ্যালেঞ্জ এবং সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় ডা. রফিক বলেন, বিএনপি সরকার গঠন করলে মাতৃস্বাস্থ্য ও শিশুসেবার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে গ্রামীণ পর্যায়ে চিকিৎসা অবকাঠামো জোরদার, স্বাস্থ্যখাতে জনবল বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষায়িত সেবার প্রসারে উদ্যোগ নেওয়া হবে। তিনি সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমিয়ে আনার বিষয়েও গুরুত্বারোপ করেন।

তিনি স্মৃতিচারণ করে বলেন, ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে একটি বাস উপহার দিয়েছিলেন। এ সময় তিনি তাঁর রুহের মাগফেরাত কামনায় উপস্থিত সবার কাছে দোয়া চান।

স্বাস্থ্যখাত ছাড়াও ডা. রফিক বিএনপির ঘোষিত বৃহত্তর ‘দেশ গড়ার পরিকল্পনা’ সম্পর্কে আলোচনা করেন। তিনি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ সামাজিক সুরক্ষা ও অর্থনৈতিক সহায়তামূলক কর্মসূচির কথা তুলে ধরে বলেন, এসব উদ্যোগের লক্ষ্য হবে নিম্ন ও মধ্যআয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা।

মতবিনিময় সভা শেষে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটারদের নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

আরবিএস
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে সর্বস্ব হারানো পরিবার ও এক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী...
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী।...
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
টাকা আত্মসাতের অভিযোগে প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর বিশ্ব দরবারে বাংলাদেশে গণতান্ত্রিক অভিযাত্রা উজ্জ্বল করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র...
এবার ন্যাটোকে কঠোর কূটনৈতিক বার্তা পাঠালো রাশিয়া। বাল্টিক সাগরবেষ্টিত রাশিয়ার অতিগুরুত্বপূর্ণ এক্সক্লেভ এলাকা 'কালিনিনগ্রাদ'-কে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হলে পারমাণবিক অস্ত্রসহ...
অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতকে কর্মসংস্থানমুখী ও উৎপাদনশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর