জাপানে স্টেম সেল দিয়ে হৃদযন্ত্রের সফল অস্ত্রোপচার!

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

বিশ্ব হার্ট দিবসের একদিন পরেই দারুণ সুখবর দিলো জাপান। চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী মাইলফলক স্পর্শ করলো দেশটি। কৃত্রিমভাবে তৈরি হৃৎপিণ্ডের পেশির স্টেম সেল ব্যবহার করে বিশ্বে প্রথমবার বাণিজ্যিকভাবে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন জাপানি চিকিৎসকেরা।

মঙ্গলবার ৫০-এর কোঠায় বয়সী এক নারীর হৃদযন্ত্রে ‘ইনডিউসড প্লুরিপোটেন্ট স্টেম সেল’ বা আইপিএস সেল থেকে তৈরি বিশেষ হৃদপেশির কোষের স্তর প্রতিস্থাপন করা হয়। এক ঘণ্টার এই জটিল অস্ত্রোপচারের পর চিকিৎসক দলটি নিশ্চিত করেছে, এই প্রযুক্তি হৃদরোগীদের জীবনযাত্রার মান আমূল বদলে দেবে।

যেভাবে কাজ করে এই রিজেনারেটিভ থেরাপি: চলতি বছরের মার্চ মাসে জাপান সরকার এই বিশেষ ‘রিজেনারেটিভ থেরাপির’ শর্তসাপেক্ষ অনুমোদন দেয়। রিজেনারেটিভ থেরাপি মূলত এমন এক আধুনিক প্রযুক্তি, যেখানে ক্ষতিগ্রস্ত টিস্যু ও অঙ্গ সারিয়ে তুলতে, প্রতিস্থাপন করতে বা পুনর্গঠন করতে টিস্যু প্রকৌশল ও বিশেষ কোষ ব্যবহার করা হয়।

আইপিএস সেল মূলত পরিণত কোষকে বিশেষ প্রক্রিয়ায় প্রাথমিক অবস্থায় ফিরিয়ে নিয়ে তৈরি করা হয়, যার জন্য কোনো ভ্রূণের প্রয়োজন হয় না। ফলে নৈতিক বিতর্ক এড়িয়ে কোষ ক্লোনিংয়ের মাধ্যমে শরীরের যে কোনো টিস্যু তৈরি করা সম্ভব হয়। এই উদ্ভাবনী প্রযুক্তিটি মূলত তাঁদের জন্যই তৈরি করা হয়েছে, যাঁদের ক্ষেত্রে হৃদরোগের অন্য সব প্রচলিত চিকিৎসার পথ বন্ধ হয়ে গেছে।

নোবেলজয়ী প্রযুক্তির সফল প্রয়োগ ও ভবিষ্যৎ সম্ভাবনা: ওসাকা কেইসাতসু হাসপাতালের প্রধান ও প্রখ্যাত শল্যচিকিৎসক ইয়োশিকি সাওয়া নোবেলজয়ী বিজ্ঞানী শিনিয়া ইয়ামানাকার সাথে যৌথভাবে দীর্ঘ গবেষণার পর এই প্রযুক্তি উদ্ভাবন করেন।

উল্লেখ্য, ২০১২ সালে আইপিএস সেল গবেষণার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন ইয়ামানাকা। এর আগে ইস্কেমিক হৃদরোগে আক্রান্ত আটজন রোগীর ওপর পরীক্ষামূলকভাবে এই থেরাপি প্রয়োগ করা হলে সব উপসর্গের উল্লেখযোগ্য উন্নতি হয় এবং চারজনের হৃদযন্ত্রের কর্মক্ষমতা আশাতীতভাবে বৃদ্ধি পায়।

এই সফলতার ধারাবাহিকতায় সাওয়ার নেতৃত্বাধীন গবেষক দল ২০৩৩ সালের মধ্যে আরও ৭৫ জন রোগীর ওপর এই অস্ত্রোপচার পরিচালনার পরিকল্পনা হাতে নিয়েছে। আসাহি শিমবুন জানিয়েছে, আগামী সাত বছরে এই চিকিৎসার কার্যকারিতা ও সুফল চূড়ান্তভাবে প্রমাণিত হলে এটি স্থায়ী পূর্ণাঙ্গ অনুমোদন পাবে।

পারকিনসন রোগের চিকিৎসার পর হৃদরোগের ক্ষেত্রেও আইপিএস সেল প্রযুক্তির এই বিস্ময়কর সাফল্য বিশ্বের কোটি কোটি হৃদরোগীর মনে নতুন আশার আলো জ্বালিয়েছে।

একাত্তর/এআরএস
দেশে ভয়াবহ রূপ নিয়েছে হাম এবং হামজনিত উপসর্গের সংক্রমণ। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না শিশু মৃত্যুর ঊর্ধ্বমুখী চিত্র। পরিস্থিতি এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও...
ক্যান্সার চিকিৎসায় আর সকল কোষ ধ্বংস নয়, কেবল ক্ষতিকর কোষগুলি ধ্বংস করে পারমাণবিক চিকিৎসা ও থেরানস্টিক্স পদ্ধতি চালু হয়েছে বিশ্বব্যাপী। এই চিকিৎসায় ক্যান্সার রোগীর দ্রুত সুস্থ হবার পাশাপাশি মৃত্যু...
‘ডুসেলডর্ফ রোগী’ নামে পরিচিত এক ব্যক্তি স্টেম সেল ট্রান্সপ্লান্ট পাওয়ার পর এইচআইভি থেকে সুস্থতা লাভ করেছেন। এরআগে তার লিউকেমিয়ার চিকিৎসায়ও একই পদ্ধতি ব্যবহার করা হয়েছিল।  এইচআইভি এবং...
হাসপাতালটির নাম মক্কা মদিনা। রোগীদের অভিযোগ, দুই পবিত্র স্থানেরনামে হাসপাতালটির নাম হলেও, এমন কোন অপকর্ম নেই যা এখানে হয় না।দুই বছর আগে ওটি বয় দিয়ে রোগীর অস্ত্রোপচারের দায়ে হাসপাতালটি সিলগালা...
টাকা আত্মসাতের অভিযোগে প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর বিশ্ব দরবারে বাংলাদেশে গণতান্ত্রিক অভিযাত্রা উজ্জ্বল করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র...
এবার ন্যাটোকে কঠোর কূটনৈতিক বার্তা পাঠালো রাশিয়া। বাল্টিক সাগরবেষ্টিত রাশিয়ার অতিগুরুত্বপূর্ণ এক্সক্লেভ এলাকা 'কালিনিনগ্রাদ'-কে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হলে পারমাণবিক অস্ত্রসহ...
অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতকে কর্মসংস্থানমুখী ও উৎপাদনশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর