মেহেরপুরে বাকি হত্যা মামলার আসামি আদালতে

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৪ পিএম

মেহেরপুরের গাংনীতে বাকি চেয়ারম্যান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রওশনকে আদালতে হাজির করেছে পুলিশ। 

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাসের আদালতে হাজির করা হয়। বিচারক তাকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন। 

image


দীর্ঘ ২২ বছর পলাতক থাকার পর গেল ১৯ আগস্ট রাজশাহী থেকে র‌্যাবের একটি দল তাকে আটক করে। সেখানে নাম পরিচয় পাল্টে উদয় মণ্ডল নামে বসবাস করে আসছিলো সে। সে জমি কেনাবেচা ব্যবসার সাথে জড়িত ছিলো। 

আরও পড়ুন: পল্লী চিকিৎসক দম্পতিকে শ্বাসরোধে হত্যা

১৯৯৯ সালের ১৩ এপ্রিল প্রকাশ্যে দিবালোকে আওয়ামী লীগ নেতা বাকি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করে রওশন। ওই মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। তারপর থেকে সে পলাতক ছিলো। 

রওশন জাসদের কেন্দ্রীয় নেতা কুষ্টিয়া কাজী আরেফ হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়াও ভবানিপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন মাস্টার ও আলম হুজুর হত্যা মামলার আসামি সে।   


একাত্তর/এসজে
রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন।
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। 
দেশের তিন জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী ও এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ, পিরোজপুর ও...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর