চট্টগ্রামে গত বছরের তুলনায় পাঁচ গুণ বেশি ডেঙ্গু রোগী

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:১২ এএম

চট্টগ্রামে করোনার প্রকোপ কিছুটা কমলেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে গতবছরকে অতিক্রম করেছে এবং দুজন মারা গেছে। তবে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন পরিস্থিতি এখনো উদ্বেগজনক নয়। 

চট্টগ্রামে গত বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৭ জন। আর এবছরের প্রথম নয় মাসে ডেঙ্গুতে দুই জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়েছেন ৮৮ জন। যা গত বছরের চেয়ে পাঁচ গুণেরও বেশি। 

এনিয়ে সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী বলেন, ডেঙ্গু নিয়ে আমরা সতর্ক আছি। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম। ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল সবচেয়ে বেশি। ডেঙ্গুর পরীক্ষা বিনামূল্যে করতে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে প্রায় ৮ হাজার কিট পাঠানো হয়েছে। 

ডেঙ্গু চিকিৎসার প্রস্তুতি সম্পর্কে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল  হুমায়ুন কবির বলেন, করোনার পাশাপাশি ডেঙ্গুর চিকিৎসার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। আলাদা ইউনিট স্থাপন করে ৫০ শয্যার ব্যবস্থা রাখা হয়েছে। এখন পর্যন্ত ৩৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন হাসপাতালে। 

আরও পড়ুন: করোনায় একদিনে মৃত্যু ৬৫, নতুন রোগী দুই হাজার ৭১০

এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী জানান, মশক নিধনে নগরীর ৪১টি ওয়ার্ডে চলমান রয়েছে ক্রাশ কার্যক্রম। মশক নিধনে কার্যকর ওষুধ প্রযোগেও কাজ করছে সিটি কর্পোরেশন। 

জেলা কীটতত্ত্ববিদ এন্তেজার ফেরদৌস বলেন, নগরে মশার লার্ভা ধ্বংসের ক্রাশ প্রোগ্রাম এবং মশার ওষুধ ছিটানো হয় দিনের বেলায়। কিন্তু মশার ওষুধ ছিটানোর উপযুক্ত সময় হলো সন্ধ্যা। এসময় ওষুধ ছিটালে অধিক মশা মারা যায়। দিনের বেলা এই কার্যক্রম পরিচালনা করা হলে তেমন কোনো সুফল আসবে না। 

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা টিম নগরীর ১৬টি স্থানে ডেঙ্গুর লার্ভার সন্ধান পেয়েছে। 


একাত্তর/আরএইচ

চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর