ছাত্রী কমনরুমের টয়লেট থেকে নবজাতক উদ্ধার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:১৪ পিএম

খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রীদের কমন রুমের টয়লেট থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। 

সোমবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে কলেজ কর্তৃপক্ষ এ নবজাতককে উদ্ধার করে। নবজাতকের মা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। 

খাগড়াছড়ি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক উদ্দিন বলেন, ২০২১ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা নেয়ার নির্ধারিত দিনে অনেক শিক্ষার্থী এসেছিল। এসময় তারা ছাত্রীদের কমন রুমের টয়লেটে ওই নবজাতককে দেখতে পায়। এরপর তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়। 

আরও পড়ুন: হাওরে নববধূ গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আরও তিনজন

এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরী করা করা হয়েছে। খাগড়াছড়ি সরকারি কলেজের প্রভাষক রশমি চাকমা বলেন, ‘কোন গর্ভবতী মা টয়লেটের কমোডে প্রসব করে রেখে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শিশুটির কান্নাকাটির শব্দ শুনে অফিস সহায়ক রেনু ধরসহ আমরা কয়েকজন মিলে নবজাতককে উদ্বার করি।’

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা জানিয়েছেন, নবজাতকের অবস্থা ভালো। তারপরও তাকে হাসপাতালে ভর্তি রেখে নিবিড় পর্যবেক্ষনে রাখা হবে। 


একাত্তর/এসজে
রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন।
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। 
দেশের তিন জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী ও এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ, পিরোজপুর ও...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর