জেলেদের চাল বিতরণে ‘চাঁদা’ আদায়ের অভিযোগ

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১১:১০ পিএম

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ করা সরকারি চাল বিতরণের সময় জনপ্রতি ১০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। ইউনিয়নের ৩৩৫ জন জেলের কাছ থেকে মোট ৩৩ হাজার ৫০০ টাকা সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ উঠেছে, সরকারি গুদাম থেকে চাল পরিবহন ও আনুষঙ্গিক খরচের অজুহাতে স্থানীয় জেলেরা এই অর্থ দিতে বাধ্য হয়েছেন।

ইউনিয়নের জেলেদের সভাপতি মো. আলম মিয়া এই টাকা সংগ্রহের বিষয়টি সমন্বয় করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জলাবাড়ী ইউনিয়নের ভুক্তভোগী জেলে সোহাগ খান অভিযোগ করে বলেন, চাল দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হয়েছে। আমি নিজে যেতে না পেরে ছেলেকে পাঠিয়েছিলাম, কিন্তু তারা আমাকে চাল দেয়নি। অথচ টাকা ঠিকই নেওয়া হয়েছে।

আরেক জেলে মো. রিয়াজ হোসেন অবশ্য এই আদায়কে ‘খরচ’ হিসেবে দেখছেন। বলেন, গুদাম থেকে চাল আনা, লেবার খরচ এবং যারা বিতরণ করেন তাদের আপ্যায়ন বাবদ এই টাকা দেওয়া হয়েছে।

টাকা আদায়ের বিষয়টি স্বীকার করে জেলেদের সভাপতি মো. আলম মিয়া বলেন, গুদাম থেকে পরিষদ পর্যন্ত চাল আনতে কিছু খরচ আছে। সেই আনুষঙ্গিক খরচের জন্যই জেলেপ্রতি ১০০ টাকা তোলা হয়েছে। টাকাগুলো পরিষদের সচিবকে দেওয়ার জন্য আমাদের সম্পাদক তোফাজ্জেলের কাছে জমা দেওয়া হয়েছে।

তবে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ইউনিয়ন পরিষদের সচিব মো. দিদারুল ইসলাম। তিনি বলেছেন, টনপ্রতি প্রায় ৪০০ টাকা পরিবহন খরচ হয়। তবে আমি কারও কাছ থেকে কোনো টাকা নেইনি।

চাল বিতরণের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার বিশ্বজিৎ জানান, টাকা আদায়ের বিষয়টি তিনি শুনেছেন। তার মতে, সাধারণত সব ইউনিয়নেই চাল আনতে জেলেরা কিছু টাকা দিয়ে থাকেন। এবার ৩৩৫ জন জেলেকে ৪০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। উত্তোলিত টাকার অর্ধেক খরচ হয়েছে এবং বাকিটা পরের কিস্তির সময় সমন্বয় করা হবে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত বলেন, সরকারি চাল বিতরণে টাকা নেওয়ার কোনো বিধান নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/আরএ
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
ভরা মৌসুমেও বাজারে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে প্রত্যাশা অনুযায়ী ইলিশ বা অন্য কোনো সামুদ্রিক মাছ মিলছে না। এতে বাজারে মাছের সরবরাহ...
এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
পিরোজপুর সদরে নিজ ছেলে-মেয়ের খাবারে বিষ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর