আগুনে নিঃস্ব এক অসহায় পরিবার

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পিএম

গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকার রাইগ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি পরিবার তাদের সর্বস্ব হারিয়ে পথে বসেছে। শুক্রবার (৩ এপ্রিল) দিনগত রাত একটার দিকে মৃত আব্দুল ছাত্তার মিয়ার স্ত্রী সাজেদা বেগমের বাড়িতে এই আগুনের ঘটনা ঘটে।

আগুনের তীব্রতা এতোই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে পরিবারের তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা সদস্যরা কোনো রকমে প্রাণ বাঁচাতে পারলেও পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারেননি। আগুনে ঘরে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র, মজুদ করা চাল-আলু, হাঁস-মুরগি এবং আয়ের একমাত্র উৎস ব্যাটারিচালিত ভ্যানটিও পুড়ে কয়লা হয়ে গেছে। 
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় পাঁচলাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, আড়াই শতাংশ বসতভিটা ছাড়া এই পরিবারের আর কোনো সহায়-সম্বল নেই। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন সাজেদা বেগম ও তার সন্তানরা।

শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পলাশবাড়ী পৌরসভার প্রশাসক আল ইয়াসা রহমান তাপাদার। তিনি ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে শুকনো খাবার প্রদান করা হয়।

পৌর প্রশাসক জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে ভবিষ্যতে ঘর নির্মাণসহ প্রয়োজনীয় অন্যান্য সহায়তা প্রদানের চেষ্টা করা হবে। বর্তমানে পরিবারটি প্রতিবেশীদের সহায়তায় কোনোমতে দিন পার করছে।

একাত্তর/আরএ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
গাইবান্ধায় বিশ্বকাপ ফুটবলে নিজের সমর্থিত দল পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে উঁচু গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে তাকে ওই গাছে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
গাইবান্ধার গভীর রাতে ঘরের বাইরে উঠানে এসে মোবাইল ফোনে কথা বলার সময় এক নারীকে জোর করে তুলে পাশের একটি বিলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের পর ওই নারীর টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময়...
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
১৯৭০ বিশ্বকাপে জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার গার্ড মুলারের পর প্রথম পুরুষ ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুই অঙ্কের গোলের অনন্য মাইলফলক স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে। কিন্তু এমন কীর্তির রাতেও মাঠ ছাড়তে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর