আব্বাস উদ্দিনের স্মৃতি বিজড়িত নিখাইয়ে গণপাঠাগার উদ্বোধন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১১:২১ পিএম

মুজিব বর্ষের অঙ্গীকার গ্রামে গ্রামে পাঠাগার এই শ্লোগান সঙ্গে নিয়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সুর সম্রাট আব্বাস উদ্দিনের স্মৃতি বিজড়িত গ্রাাম নিখাইয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গনপাঠাগার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে সাবেক নারী ক্রিকেটার আরিফা জাহান বিথীর আর্থিক সহায়তায় ও মিলন স্মৃতি পাঠাগারের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের গ্রাম নিখাই-বিনিময় মোড়ে গনপাঠাগারের উদ্বোধন করেন বাংলাদেশ বেতারের অনুষ্ঠান উপস্থাপক সজীব দত্ত।

পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে সুধি সমাবেশে বক্তারা সুর সম্রাট আব্বাস উদ্দিনের স্মৃতি চারণ করে বলেন, শিল্পি আব্বাস উদ্দিন গ্রাম নিখাইয়ে বেড়াতে এসে গ্রামের সৌন্দর্য দেখে, সুন্দর ফুল সুন্দর ফল খোদা তোমার নিখাই নদীর পানি এই গানটি করেছিলেন। এই গ্রামে প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এমন একটি ভালো উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। তারা আরও বলেন, বই পড়লে জ্ঞান বাড়ে, বই মানুষকে আলোর পথে ধাপিত করে, অতীতের ইতিহাস

থেকে জানা যায়, বই পড়ে অনেক খারাপ মানুষও ভালো হয়েছে।

মিলন স্মৃতি পাঠাগারের উদ্যোক্তা আতিফ আসাদ বলেন, ২০টি বই নিয়ে শুরু করেছিলেন মিলন স্মৃতি পাঠাগার। এখন পাঠাগারে বইয়ের সংখ্যা প্রায় তিন হাজার। আরো দুইটি ইস্টেশন পাঠাগার স্থাপন করা হয়েছে। এসবের মুল লক্ষ্য হলো শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। আমার এলাকায় যদি একটি ছেলেমেয়ে থাকে তাদের জন্য আমি পাঠাগারের আন্দোলন চালিয়ে যাবো। আমি চাই এই উপজেলা আরও কিছু পাঠাগার হবে; যার মাধ্যমে গ্রামের হতদরিদ্র পরিবারের ছেলেমেয়েরা জ্ঞানের আলোয় আলোকিত হবে।

জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি এ্যাডঃ ইউসুফ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আবৃত্তিশিল্পী ও নাট্যভিনেতা আসাদুজ্জামান রুবেল, মিলন স্মৃতি পাঠাগারের উদ্যোক্তা আতিফ আসাদ, তৈয়বুর রহমান,আতাউল গনি,

সরফুজ্জামান, শিক্ষক হুমায়ুন কবীর প্রমুখ।


একাত্তর/এআর

হবিগঞ্জের চুনারুঘাটের একমাত্র ‘ক’ শ্রেণিভুক্ত পাঠাগারটি হলো পদক্ষেপ গণপাঠাগার। এখানে বসে বই পড়ার আনন্দ নিতে উৎসাহিত করতে উপজেলার শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় সভা হয়েছে। সভায় মেডিক্যাল...
বই পাঠের মাধ্যমে শিশু-কিশোরদের দেশাত্মবোধ তৈরি ও সুস্থ সংস্কৃতি চর্চার লক্ষে শেরপুরের নকলা উপজেলায় পাব‌লিক পাঠাগারের যাত্রা শুরু হ‌য়ে‌ছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পাঠাগারের উদ্বোধন করেন...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর