রাঙ্গামাটিতে জনসংহতি নেতাকে গুলি করে হত্যা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০১:৪৮ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্তু লারমার জনসংহতি সমিতির (জেএসএস) এক নেতাকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ভোর সোয়া পাঁচটার দিকে উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে করেঙ্গাতুলী এলাকার উত্তর বঙ্গলতলী ইউনিয়নে সুপ্পে চাকমার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সুরেশ  কান্তি ওরফে দিনেশ চাকমা (৫৫)। 

জেএসএস (সন্তু লারমা) নেতা ত্রিদিপ চাকমা হত্যার বিষয়টি নিশ্চিত করে এই ঘটনার জন্য জেএসএস (এমএন লারমা) কে দায়ি করেছেন। 

এদিকে জেএসএস (এমএন লারমা) এর বাঘাইছড়ি উপজেলা সভাপতি জ্ঞানজীব চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, বঙ্গতলীতে আমাদের কোন লোক নেই। এটা তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হয়েছে। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। তাই পাহাড়কে অস্থিতিশীল করতে পায়তারা চালাচ্ছে প্রতিপক্ষ। 

আরও পড়ুন: ইভ্যালির রাসেলকে ১০ দিন রিমান্ডে চায় পুলিশ

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান বলেন, সংবাদ পাওয়ার পরপরই রওনা হয় পুলিশ। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে পাহাড়ের নিচ থেকে বিকাল ৩টার সময় মরদেহ উদ্ধার করা হয়। 

এদিকে ভোরের আলো ফোটার আগেই গোলাগুলির ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 


একাত্তর/আরএইচ

রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন।
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। 
দেশের তিন জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী ও এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ, পিরোজপুর ও...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর