নরসিংদীতে ডাকাতের হামলায় গৃহকর্তা নিহত, গ্রেপ্তার সাত

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৯:১০ পিএম

নরসিংদীর মাধবদীতে ডাকাতদের ছুরিকাঘাতে শাহজাহান মিয়া (৫০) নামে এক গৃহকর্তা নিহতের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে মাধবদী থানায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ আল-ফারুক। 

গ্রেপ্তাররা হলেন- মাধবদীর খরিয়া এলাকার হাসান আলীর ছেলে জুবায়ের হোসেন (২০), শাহজাহান মিয়ার ছেলে আশিক আহমদ (২৩), আব্দুল আউয়ালের ছেলে মোজাহিদ রহমান অপু (২২), ইসলাম উদ্দির ছেলে মো. সুজন মিয়া (২৫), হানিফ মিয়ার ছেলে মো. ফারুক মিয়া (৩০)। পার্শবর্তী নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আলমগীর হোসেনের ছেলে রোমান মিয়া (২৮) ও হানিফ সরদারের ছেলে রিদয় মিয়া (২২)।

পুলিশ সুপার জানান, নরসিংদী মাধবদীর বলভদ্রদী এলাকায় চাঞ্চল্যকর খুনসহ ডাকাতির ঘটনায় নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় আধুনিক তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাত আন্তঃজেলা ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের অধিকাংশের বিরুদ্ধেই সারাদেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এর আগে গত ১৮ জুলাই দিনগত রাতে মাধবদীর বলভদ্রদী এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় বাঁধা দিতে গেলে ডাকাতদলের ছুরিকাঘাতে নিহত হন গৃহকর্তা শাহজাহান মিয়া। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হন। 

আরবিএস
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর