ব্রাহ্মণবাড়িয়ায় আমন মৌসুমে জমজমাট চারার হাট

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪৯ পিএম

রোপা-আমন মৌসুমকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরে বসেছে ঐতিহ্যবাহী ধানের চারার হাট। বিভিন্ন জাতের বীজতলা থেকে উৎপাদিত ধানের চারা নিয়ে হাটে আসছেন কৃষক ও ব্যাপারীরা। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এখান থেকে কাঙ্ক্ষিত চারা সংগ্রহ করছেন। জেলার চাহিদা মিটিয়ে সারাদেশে বিক্রি হচ্ছে এসব চারা।

কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে জেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে বীজতলা তৈরি হওয়ায় চারা নিয়ে হাহাকার নেই।

কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ হাজার চারশ’ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রোপা-আমন মৌসুম সামনে রেখে ঢাকা-সিলেট মহাসড়কে বসা এটিই ধানের চারার সবচেয়ে বড়ো হাট।

এছাড়া কুট্টাপাড়া, আড়াইসিধা, লালপুর ও চাঁনপুরসহ জেলার বিভিন্ন স্থানে ছোট বড়ো আরও অনেক হাট বসেছে। হাট থেকে খাসা, নাজিরশাইল, বীনা-৭, বীনা-২২ ও গাইবান্ধার চারা সংগ্রহ করছে বিভিন্ন স্থানের কৃষকরা।

প্রতি আঁটি ধানের চারা ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রাক্ষণবাড়িয়াসহ আশপাশের জেলা থেকে খুচরা ও পাইকারি ক্রেতারা আসছেন চারা নিতে। সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। প্রতিদিন কয়েক লাখ টাকার চারা বিক্রি হয় এ হাটে। তবে ঐতিহ্যবাহী এই হাটের জন্য স্থায়ী কোনো জায়গা না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে ক্রেতা-বিক্রেতাদের।

আরও পড়ুন: হেফাজত নেতা মুফতি রিজওয়ান রফিকী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রবিউল হক মজুমদার বলেন, বন্যাত্তোর চারার সঙ্কট মোকাবেলায় পূর্ব প্রস্তুতি হিসাবে নাভিজাত বীজতলা তৈরির পাশাপাশি মান সম্পন্ন  চারা উৎপাদনে সহযোগিতা করা হবে।  

উল্লেখ্য, জেলায় ছোট-বড়ো মিলে ১৮টি চারার হাট রয়েছে।


একাত্তর/টিএ

রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন।
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। 
দেশের তিন জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী ও এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ, পিরোজপুর ও...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর