লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ সার জব্দ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পিএম

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে অবৈধভাবে সার মজুদের অভিযোগে তিনটি সারের দোকান ও এক আওয়ামী লীগ নেতার একটি গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা কৃষি বিভাগ। অভিযানে অবৈধভাবে মজুত করা প্রায় ৬০ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা কৃষি অফিসার মাজেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানের সময় দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও চরবংশী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ফারুক শেখের একটি গোডাউনসহ তিনটি দোকানে তল্লাশি চালানো হয়।

এ সময় গোডাউন ও দোকানগুলোতে মজুত করা বিভিন্ন ধরনের সার যাচাই-বাছাই করা হয়। পরে নিয়মবহির্ভূতভাবে মজুত করা প্রায় ৬০ বস্তা সার জব্দ করে প্রশাসন।

উপজেলা কৃষি অফিসার মাজেদুল ইসলাম বলেন, অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগের ভিত্তিতে তিনটি দোকান ও এক আওয়ামী লীগ নেতার একটি গোডাউনে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে মজুত করা প্রায় ৬০ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়েছে। বিষয়টি যাচাই করে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

আরবিএস
লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যালয়ে মোবাইল ফোন আনার ওপর নিষেধাজ্ঞা জারি করার পর তা অমান্য করায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মোবাইল ফোন প্রকাশ্যে হাতুড়ি দিয়ে ভেঙেছেন এক শিক্ষক।
সরকারি জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা পূরণ করতে গিয়ে অস্তিত্বহীন ৭৪ শিশুর জন্ম দেখিয়ে পরবর্তীতে জন্মের ৪৫ দিনের মধ্যে তাদের মৃত্যু দেখিয়ে নিবন্ধন সম্পন্ন করার এক গুরুতর অনিয়মের ঘটনা ঘটেছে। 
লক্ষ্মীপুরের রায়পুরে বহুল আলোচিত ফাতেমা আক্তার হত্যা মামলার ছয় বছর পার হলেও এখন পর্যন্ত উদঘাটন হয়নি মৃত্যুর প্রকৃত রহস্য। দীর্ঘ এই সময়ে তদন্ত কর্মকর্তা বদলেছেন আটজন। অবশেষে বিচার ও নিরাপত্তার...
লক্ষ্মীপুরে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
কুমিল্লার মুরাদনগরে জমি-সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় খালেদা আক্তার নামে এক নারী (৭০) ও মঞ্জুরুল আলম টিটু নামে (৩৬) এক যুবক নিহত হয়েছেন।
লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীর কৌশলগত উপকূলীয় এলাকা হাতছাড়া হয়ে সামরিক ও ভূ-রাজনৈতিকভাবে চরম বিপাকে পড়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনী।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর