চট্টগ্রামে বিদেশিদের পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ, নজরদারি জোরদার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পিএম

চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। কোনো এলাকায় কতজন বিদেশি অবস্থান করছেন, তারা বৈধভাবে আছেন কি না এবং কারও কোনো অপরাধের রেকর্ড রয়েছে কি না- সেসব তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সম্প্রতি নগরীর খুলশীতে অবৈধ বিদেশি নাগরিকদের একটি চক্র গ্রেফতারের পর সীতাকুণ্ড, আনোয়ারা ও জোরারগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকায় বিদেশিদের চলাচলের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মাসুদ আলম।

পুলিশ সুপার বলেন, বাণিজ্যিক নগরী চট্টগ্রামে একাধিক উন্নয়ন প্রকল্পে বিদেশি বিনিয়োগকারী ও কর্মী কাজ করছেন। বৈধভাবে থাকা বিদেশিদের তালিকা পুলিশের কাছে রয়েছে। তবে সম্প্রতি খুলশীতে প্রতারণার অভিযোগে ২৫ জন অবৈধ বিদেশি নাগরিককে গ্রেফতারের পর নজরদারি আরও কঠোর করা হয়েছে।

তিনি জানান, জেলায় মোট কতজন বিদেশি অবস্থান করছেন, তাদেও আনাগোনা, বর্তমান ঠিকানা এবং কোনো অপরাধের সঙ্গে যুক্ততা আছে কি না- তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হচ্ছে।

পুলিশ সুপার আরও জানান, স্বাধীনতার পর থেকেই অবৈধ বিদেশিদের তথ্য সংরক্ষণে যে ঘাটতি ছিল, তা দূর করতে কাজ করছে জেলা গোয়েন্দা শাখা (ডিএসবি)। অবস্থান, পরিচয় ও অপরাধসংক্রান্ত সব তথ্য যুক্ত করে একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির কাজ এখন প্রক্রিয়াধীন।

আরবিএস
চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় মোহাম্মদ করিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দেশীয় এলজিসহ বিভিন্ন অস্ত্র।
চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের এখন পর্যন্ত প্রায় ৮৪ শতাংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বাকি ১৬ শতাংশ অস্ত্র উদ্ধারেও আইনশৃঙ্খলা বাহিনীর...
চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু ও হামের প্রকোপ সামাল দিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত মেমন জেনারেল হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট এবং বিশেষ ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল চালু করা হয়েছে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে...
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
কুমিল্লার মুরাদনগরে জমি-সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় খালেদা আক্তার নামে এক নারী (৭০) ও মঞ্জুরুল আলম টিটু নামে (৩৬) এক যুবক নিহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর