মেয়ের ফেসবুক পোস্ট ঘিরে বিরোধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার এক

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে জেলার কালুখালী উপজেলাতে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম খান কালুখালীর বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। 

নিহতের বড় মেয়ে তাহমিনা আক্তার বলেন, আমার ছোট বোনের দেওয়া একটি ফেসবুক স্টাটাসকে কেন্দ্র করে প্রতিবেশী ইমান সরদার, তার স্ত্রী বুলু, ছেলে তুহিন ও মেয়ে গোলাপী বেগমের সাথে বিরোধের সৃষ্টি হয়।

এ ঘটনার জের ধরে তারা নজরুল ইসলামের পরিবারের লোকদের উপর হামলা চালায়। এ সময় ইট ও লাঠির আঘাতে ঘটনাস্থলেই নজরুল ইসলাম খান নিহত হন বলে অভিযোগ উঠেছে। সেই সাথে গুরুতর আহত হয়েছেন নিহত নজরুল ইসলাম খানের স্ত্রী জহুরা বেগম ও মেয়ে রুনা। 

এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সহকারী পুলিশ সুপার বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কৃষক নজরুল ইসলাম খানকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি লাঠি জব্দ করা হয়েছে। সেইসাথে গোলাপী নামে এক নারীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার বাকি অভিযুক্তদের আটকে অভিযান চলছে।   

আরবিএস
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে দুর্বৃত্তদের হামলায় এক যৌনকর্মী নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আটটার দিকে এ হত্যার ঘটনা ঘটে।
রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুই মামলার আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পদ্মা নদীতে তীব্র স্রোত ও যান্ত্রিক ত্রুটির কারণে দৌলতদিয়া ঘাটে ভিড়তে না পেরে যাত্রী ও যানবাহন নিয়ে ভেসে গেছে রো-রো ফেরি ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান’। দৌলতদিয়া ঘাট থেকে কয়েক কিলোমিটার দূরে ভেসে...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অসাধারণ বক্তব্য দিয়েছেন।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর থেকে দেশজুড়ে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’—সিজেপি।
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) স্থানান্তর শুরুর পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়তে থাকে। ফলে শুক্রবার সকাল থেকেই গ্যাস সরবরাহ পরিস্থিতি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর