পাচারের আগেই দুটি হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত

আপডেট : ১১ মে ২০২৬, ০৫:০৪ পিএম

সুন্দরবন থেকে পাচারের সময় চোরাশিকারীদের কবল থেকে দুটি জ্যান্ত চিত্রা হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। সোমবার আলাদা দুটি অভিযানে হরিণ দুইটিকে উদ্ধার করা হয়। পরে, প্রয়োজনীয় চিকিৎসা শেষে বিকেলে সেগুলোকে পুনরায় সুন্দরবনের গহীন অরণ্যে অবমুক্ত করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া বিশেষ ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেপুটি রেঞ্জার সুরজিত চৌধুরীর নেতৃত্বে বনরক্ষীদের একটি দল সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে।

পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের গাববাড়ীয়া এলাকায় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা একটি হরিণকে হাজীবাড়ী মসজিদের কাছের একটি পুকুরে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়।


পরবর্তীতে বেলা দুইটার দিকে কালিয়ারখাল এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। সেখানেও বনরক্ষীদের দেখে শিকারীরা হরিণটি ফেলে রেখে জঙ্গলে গা-ঢাকা দেয়। বনরক্ষীরা অক্ষত অবস্থায় হরিণ দুটিকে উদ্ধার করে জ্ঞানপাড়া টহল ফাঁড়িতে নিয়ে আসেন।

উদ্ধার হরিণ দুটির মধ্যে একটির পায়ে সামান্য আঘাত থাকায় সেটিকে বন বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর হরিণ দুটি চলাচলের জন্য পুরোপুরি ফিট বলে নিশ্চিত করেন বন কর্মকর্তারা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শরীফুল ইসলাম জানান, চোরাশিকারীরা সুন্দরবনে ফাঁদ পেতে হরিণ দুটিকে ধরে লোকালয়ে নিয়ে যাচ্ছিল। তিনি বলেন, সোমবার বেলা তিনটার দিকে উদ্ধার করা হরিণ দুটিকে শরণখোলা রেঞ্জের চরখালী বনাঞ্চলে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পরিবেশবাদীরা। তবে শিকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি।

বন বিভাগ জানিয়েছে, চোরাশিকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং সুন্দরবন সংলগ্ন এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আরবিএস
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামের মীরসরাইয়ে চার ট্রাক ভর্তি ইউরিয়া সারসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বাঘের আনাগোনা বেড়েছে। গত এক সপ্তাহে বনটির অন্তত তিনটি আলাদা এলাকায় বাঘের উপস্থিতি ও গর্জন শোনার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইকোট্যুরিজম স্পটের বেড়া ছিঁড়ে একটি বাঘ...
দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর