নোয়াখালীতে মুরগির বাচ্চা নিয়ে বিরোধ, বৃদ্ধ খুন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩২ পিএম

নোয়াখালীর সুবর্ণচরে মুরগির বাচ্চা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে আহত এক বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন, উপজেলার ৬নং চর আমান উল্যাহ ইউনিয়নের কিশোর মজুমদার ও তার ছেলে সৌরভ মজুমদার।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত দুই আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিহত দিলীপ সাহা (৬০) উপজেলার ৬নং চর আমান উল্যাহ ইউনিয়নের মৃত হর লাল চন্দ্র সাহার ছেলে।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরগির বাচ্চাকে আঘাত করাকে কেন্দ্র করে গত ১৩ সেপ্টেম্বর মৃত দিলীপ সাহার সাথে প্রতিবেশী কিশোর মজুমদার ও তার ছেলে সৌরভ মজুমদারের বাকবিতণ্ডা ও মারামারি হয়। এসময় প্রতিপক্ষের মারধরে দিলীপ সাহা গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ঢাকায় পাঠান।

আরও পড়ুন: গুলিবিদ্ধ যুবকের লাশ নিয়ে সড়কে বিক্ষোভ

ঢাকা নিউরোলোজি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত দুইটার দিকে দিলীপ সাহার মৃত্যু হয়।

পুলিশ অভিযুক্ত কিশোর মজুমদার ও তার ছেলে সৌরভ মজুমদারকে গ্রেপ্তার করেছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


একাত্তর/আরএ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর