গুলিবিদ্ধ যুবকের লাশ নিয়ে সড়কে বিক্ষোভ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪৯ পিএম

কুষ্টিয়া সদরে প্রতিপক্ষের গুলিতে রাজু আহম্মেদ (৩৭) নিহতের ঘটনায় বিচারের দাবিতে মরদেহ সামনে রেখে বিক্ষোভ করেছে এলাকাবাসী। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে দাফনের আগে লাশ সামনে রেখে এ বিক্ষোভ করা হয়। বিক্ষোভে ওই এলাকার সর্বস্তরের জনগণ অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

বিক্ষুব্ধ এলাকাবাসী জানায়, ঘুমন্ত অবস্থায় নিজ বাড়িতে প্রতিপক্ষের লোকজন গুলি করে হত্যা করে রাজুকে। অবিলম্বে রাজু হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তির জন্য জোর দাবি জানান তারা।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, বৃহস্পতিবার রাত একটার দিকে ভাদালিয়া দরবেশপুর গ্রামের বাড়িতে তিনি খুন হন। কয়েক মাস ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে রাজুর বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে এর জেরে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। খুনিদের ধরতে পুলিশের অভিযান চলছে। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

পরিবারের সদস্যরা জানায়, রাতে রাজু বাড়িতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রতিপক্ষের লোকজন পুরো বাড়ি ঘেরাও করে রাজুকে ঘর থেকে টেনেহিঁচড়ে বাইরে বের করে এনে পিস্তল ঠেকিয়ে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার দরবেশপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক মাস দুই গ্রুপের মধ্যে কোন্দল চলে আসছিল। তারই ধারাবাহিকতায় এ ঘটনা ঘটল।

উল্লেখ্য, কুষ্টিয়া সদরে প্রতিপক্ষের গুলিতে রাজু আহম্মেদ (৩৭) নামে ওই যুবক নিহত হন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।


একাত্তর/এসএ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর