চার বছর ধরে বেকার এক অপারেশন থিয়েটার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৪ পিএম

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার বছর আগে নির্মাণকরা হয়েছে আধুনিক একটি অপারেশন থিয়েটার। যা নির্মাণে খরচ হয়েছে ২০ লাখ টাকা।

এলাকার মানুষ বলছেন, বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় রোগীদের কোন কাজেই লাগছে না সেই অপারেশন থিয়েটারটি। চার বছরেও এর সমাধান করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক ভবন নির্মাণ হয় ২০১৮ সালে। সব ধরনের অপারেশনের জন্য নির্মিত হয়েছে একটি সুসজ্জিত অপারেশন থিয়েটার।

রয়েছে আধুনিক যন্ত্রপাতিও। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য রয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন একটি জেনারেটর। আছে প্রশিক্ষিত নার্সও।

তবে চিকিৎসকের অভাবে হয় না কোনো অপারেশন। ফলে ভোগান্তিতে পড়েন সেবানিতে আসা সাধারণ মানুষ।

চিকিৎসক বাইরের বিভিন্ন ক্লিনিকে অপারেশন করলেও স্বাস্থ্য কমপ্লেক্সেতাদের দিয়ে অপারেশন করানো হয় না। ফলে ফায়দা লুটছে ক্লিনিক ব্যবসায়ীরা।

জরুরি মেডিকেল অফিসারের পদ শূণ্য রয়েছে হাসপাতালের শুরু থেকে। ১০ জনবিশেষজ্ঞসহ ৩০ জন চিকিৎসক থাকার কথা থাকলেও কাজ করছেন মাত্র ছয় জন।

আরও পড়ুন: লন্ডনে সাবিনা হত্যায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ রায়হান শরীফ জানিয়েছেন,  চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি বলেন, অপারেশন করাতে হলে সরকারি কিছু নিয়ম রয়েছে। বাইরে যে চিকিৎসকঅপারেশন করেন তাতে কোনো বাধা না থাকলেও সরকারি নিয়মে বাধা রয়েছে।

এদিকে, সাব-অ্যাসিস্ট্যান্স কমিউনিটি মেডিকেল অফিসার ও সাব-সেন্টারের চিকিৎসক দিয়ে চালানো হচ্ছে ইনডোর ও আউটডোর সেবা।


একাত্তর/টিএ

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর