লন্ডনে সাবিনা হত্যায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:০৬ পিএম

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সাবিনা নেসাকে হত্যার অভিযোগে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে ব্যক্তিটি।

ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ এক প্রতিবেদনে বলেছে, ওই ব্যক্তিকে রোববার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত তিনটায় গ্রেপ্তার করা হয়েছে লন্ডনের পূর্ব সাসেক্স থেকে। তার বয়স ৩৮ বছর।

লন্ডনের বিশেষ অপরাধ শাখার গোয়েন্দা প্রধান নিল জন জানিয়েছেন, এ মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়টি সাবিনার পরিবারকে জানানো হয়েছে। মামলার তদন্ত পরিবারটি সার্বক্ষণিক সহায়তা দিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা।

সপ্তাহখানেক আগে ১৮ সেপ্টেম্বর বিকেলে দক্ষিণ-পূর্ব লন্ডনের গ্রীনইউচের কিডব্রুক পার্কের ভেতর থেকে উদ্ধার করা হয় এক নারীর মৃতদেহ। তখনও তার পরিচয় জানা যায়নি। দুই দিন পর বৃটেনের দু’চারটি পত্রিকার ভেতরের পৃষ্ঠায় এনিয়ে ছোট্ট করে খবর ছাপা হয়।

পরে তদন্তে জানা যায়, তার নাম সাবিনা নেসা। পুলিশ জানায়, ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে হত্যা করা হয়েছে। ২৮ বছরের সাবিনা একটি প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। গ্রীনউইচ বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করে শিক্ষকতায় প্রশিক্ষণ নিয়েছিলেন সাবিনা।

হত্যার শিকার হবার আগে সাবিনা বাড়ির কাছে একটি রেস্তোরাঁয় এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন এবং একটি পার্কের ভেতর দিয়ে হেঁটে সেখানে যাচ্ছিলেন। কিন্তু তিনি আর রেস্তোরাঁয় পৌঁছাতে পারেননি। পরের দিন তার লাশ পাওয়া যায় পার্কের ভেতরে।

আরও পড়ুন: চারমাস পর করোনায় ২১ মৃত্যু

সাবিনার পিতা আবদুর রউফের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে। তিনি বৃটেনের বেডফোর্ডশায়ারের একটি ছোট্ট শহর স্যান্ডিতে বসবাস করেন পরিবার নিয়ে। স্যান্ডি শহরেই একটি রেস্তোরাঁয় কাজ করেন রউফ।

গত শুক্রবার সাবিনার স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়। এতে যোগ দেন কয়েক শত শোকার্ত মানুষ। অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা।

ব্যক্তিগত টুইটারে সমবেদনা জানিয়ে টুইট করেছেন ডাচেস অব কেমব্রিজ। এতে তিনি বলেছেন, আমাদের সড়কে আরো একজন নিরপরাধ তরুণীর প্রাণহানীতে বেদনাহত।


একাত্তর/টিএ

দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর