দরজা ভেঙে নারী ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৭ পিএম

ইমার্জেন্সি নাম্বার ৯৯৯ নম্বরে কল পেয়ে একজন অবসরপ্রাপ্ত নারী ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কের শুভ্র নীড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই ব্যাংক কর্মকর্তার নাম সালেহা বেগম (৬৭)। তিনি সোনালী ব্যাংকের প্রিন্সিপাল (অব.) অফিসার ছিলেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এনামুল হক এবং উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. জাকির হোসেন মজুমদার।

জানা গেছে, সালেহা বেগম সোনালী ব্যাংকে ২৫ বছর চাকরি করার পর তার প্রতিবন্ধী ছেলেকে দেখাশোনা করার জন্য ২০০৫ সালে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। এরপর থেকে তিনি পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কে বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস করতেন। তার স্বামী ও প্রতিবন্ধী ছেলে মারা যাওয়ার পর দুই মেয়ে সূচী ও সুমাকে নিয়ে থাকতেন। বড় মেয়ে সুমা বিয়ের পর স্বামীর সঙ্গে ঢাকায় থাকেন। ছোট মেয়ে সূচী চিকিৎসক। তিনি মায়ের সঙ্গেই থাকতেন।

দুই দিন আগে অফিসিয়াল কাজে সূচী ঢাকায় যান। গতকাল বাসায় ফোন দিয়ে মাকে না পেয়ে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা রশিদের স্ত্রীকে ফোন করে খোঁজ নিতে বলেন। কিন্তু রাত বেশি হওয়ায় হেলেনা তখন তাদের বাড়িতে যেতে পারেননি। পরদিন সকালে তিনি প্রতিবেশী ব্যাংক কর্মকর্তা হাকিমকে সঙ্গে নিয়ে তাদের বাসায় যান। বাসার বাইরে গেট বন্ধ থাকায় কলিং বেল দেন। কোনো সাড়া না পেয়ে মই এনে দেয়াল টপকে বাড়ির মধ্যে প্রবেশ করেন। জানালা দিয়ে তারা মরদেহ পড়ে থাকতে দেখেন।

আরও পড়ুন: প্রতিপক্ষকে ফাঁসাতে প্রেমের ফাঁদে ফেলে দরিদ্র নারীকে হত্যা

তাৎক্ষণিক তারা ৯৯৯ এ ফোন করলে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় মরদেহ মেঝেতে পড়েছিল।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিমুল করিম জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটা স্বাভাবিক মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মেয়েরা আসার পর আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


একাত্তর/এসএ

রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন।
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। 
দেশের তিন জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী ও এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ, পিরোজপুর ও...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর