একাত্তরের সংবাদের পর বিদেশে থাকা সেই শিক্ষকের ইস্তফা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৫ পিএম

৩০ দিন ছুটি নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৭৯ পূর্ব লামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শারমিন আক্তার লিজা। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর চাকরি থেকে ইস্তফা দিয়েছেন তিনি।  

বুধবার গলাচিপা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মীর রেজাউল ইসলাম জানান, তার ইস্তফা পত্রটি আমাদের হাতে এসেছে। 

উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, লিজা ২০২২ সালের ১১ আগস্ট থেকে  ৯ সেপ্টেম্বর পর্যন্ত অসুস্থতা দেখিয়ে স্কুল থেকে ছুটি নেন। ছুটি নিয়ে তিনি চলে যান যুক্তরাজ্যে। এরপর থেকে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আর কোনো যোগাযোগ করেন নাই।  

এ নিয়ে ১০ সেপ্টেম্বর একাত্তর টেলিভিশনের অনলাইনে ‘এক মাসের ছুটি নিয়ে এক বছর ধরে বিদেশে শিক্ষক’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।  সংবাদটি স্থানীয় প্রশাসনসহ তার নজরে আসে। এরপর প্রশাসন ব্যবস্থা নেয়ার আগেই যুক্তরাজ্যে থেকে চাকরির ইস্তফা দেন তিনি।

এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হেলেনা বেগম জানান, একাত্তর টেলিভিশনে সংবাদের পরে বিষয়টি সবার নজরে আসে। স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেয়ার আগেই তিনি তার চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।

তিনি জানান, লিজা বোনের মাধ্যমে ইস্তফা পত্রটি তিনি স্কুলে পাঠিয়ে দিয়েছেন। আমি পত্রটি উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমানের মাধ্যমে শিক্ষা অফিসে পাঠিয়ে দিয়েছি।  

গলাচিপা উপজেলা শিক্ষা অফিসার মো. মীর রেজাউল ইসলাম জানান, ইস্তফা পত্রটি পেয়েছি। এখন জেলা শিক্ষা অফিসে পাঠিয়ে দেবো। 

একাত্তর/এসি
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর