খাল থেকে স্কুলছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১১:২৩ পিএম

ঝালকাঠির রাজাপুরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রকে হত্যার পর মরদেহ খালে ফেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বলাইবাড়ি এলাকায় বাড়ির পাশের তাফালবাড়ির খাল থেকে ওই ছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শাহরিয়ার ইসলাম তাওহীদ রাজাপুর সরকারি কলেজ এলাকার ইজিবাইকের গ্যারেজ মালিক মিলন হাওলাদারের ছেলে এবং রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। 

নিহতের পিতা মিলন জানান, দুপুরে স্কুল থেকে বাড়ি যাবার পথে নিখোঁজ হন তার ছেলে শাহরিয়ার। খোঁজাখুঁজির এক পযার্য়ে মাথায় ও শরীরে আঘাতসহ রক্তাক্ত অবস্থায় খালে তাকে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জানান অনেক আগেই তার মৃত্যু হয়েছে। 

তিনি অভিযোগ করেন, তার ছেলেকে হত্যা করে মরদেহ খালে ফেলে দেয়া হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান তিনি।

রাজাপুর থানার ওসি (তদন্ত) ফিরোজ আলম জানান, রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। তার মৃত্যুর কোনো কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে তিন কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগে চার পুলিশ পরিদর্শকসহ মোট ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে...
বাংলার সুলতানি ও মোঘল আমলের প্রাচীন মুসলিম ঐতিহ্যের চিহ্ন নিয়ে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া পাকা মসজিদ।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর