নদীতে নিখোঁজের ৯ ঘণ্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৮:০১ পিএম

পটুয়াখালীর গলাচিপায় তেতুলিয়া নদীতে দুই ট্রলারের সংঘর্ষে নদীতে পড়ে নিখোঁজের ৯ ঘণ্টা পর ডেকোরেটর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে স্বজন ও স্থানীয়রা। 

বুধবার সকাল সাড়ে ৬টায় নদীর পাঙ্গাশিয়া চরের মাথায় তার মরদেহ জাল টেনে উদ্ধার করা হয় । এর আগে, মঙ্গলবার রাত ৯টার দিকে দুই ট্রলারের সংঘর্ষে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।

নিহত আবদুল ছালাম খান (৩৫) চরবিশ্বাস ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ চরবিশ্বাস গ্রামের মৃত সায়েদ আলী খানের ছেলে।

স্থানীয় ও স্বজনরা জানায়, ঢাকায় মারা যাওয়া আবদুল ছালাম খানের এক নিকটাত্মীয়ের মরদেহ আনতে তিনিসহ কয়েকজন কাঠের একটি ছোট ট্রলারে দক্ষিণ চরবিশ্বাস থেকে রতনদী তালতলীর ইউনিয়নের বদনাতলী যাচ্ছিলেন। পথিমধ্যে পটুয়াখালী থেকে একটি বড় ট্রলার চরবিশ্বাস ইউনিয়নের টিসিবির মালামাল নিয়ে চরকাজল লঞ্চঘাটে যাচ্ছিল । আমগাছিয়া ডুবোচর এলাকায় মঙ্গলবার রাত ৯টার সময় ট্রলার দুইটির মুখোমুখি সংঘর্ষে নদীতে পড়ে নিখোঁজ হন ছালাম।

পরে সারারাত খোঁজাখুঁজির পর বুধবার সকাল সাড়ে ৬টায় নিখোঁজ আবদুল ছালাম খানের আত্মীয়-স্বজন ও স্থানীয় জনতা জাল টেনে পাঙ্গাশিয়া চরের মাথায় তার লাশটি উদ্ধার করে। এসময়  ইউপি চেয়ারম্যান মোফাজ্জেল হোসেন বাবুল মুন্সিসহ স্থানীয়রা সেখানে উপস্থিত ছিলেন।

ঘটনার সত্যতা স্বীকার করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদাউস আলম খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর