প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ০২ মার্চ ২০২৪, ১২:৪২ এএম

শরীয়তপুরের জাজিরাতে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। শুক্রবার রাত আটটার দিকে উপজেলার সেনেরচর ইউনিয়নের সাকিমালী মাদবরকান্দি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মন্টু বেপারী (৫০) সেনেরচর ইউনিয়নের ভোলাই মুন্সীকান্দি এলাকার আরশেদ আলী বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সেনেরচর ইউনিয়নের ভোলাই মুন্সী কান্দি এলাকার মন্টু বেপারীর সাথে সাকিমালী মাদবরকান্দি এলাকার এমদাদ মাদবরের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ। তিন বছর আগেও দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে মন্টু বেপারী ও তার ভাইপো বাবু বেপারী মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এসময় তারা সাকিমালী মাদবরকান্দি এলাকায় আসলে প্রতিপক্ষ এমদাদ মাদবর ও তার লোকজন তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মন্টু বেপারীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে বাবু বেপারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

নিহতের ভাগিনা ফারুক সরদার অভিযোগ করে বলেন, বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের গতিরোধ করে এমদাদ মাদবর ও তার লোকজন তার মামাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে।

মন্টু বেপারীর চাচাতো ভাই মামুন বেপারী বলেন, এমদাদ মাদবর ও দেলোয়ার মাদবরের লোকজন তার ভাইকে হত্যা করেছে। তারা আগে থেকেই হত্যার পরিকল্পনা করে রেখেছিলো। তার ভাই বাসায় ফেরার সময় তার ওপর হামলা চালানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে মন্টু বেপারী নামের একজনকে কুপিয়ে হত্যার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পে ছোরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কেরানীগঞ্জে সেলুনে চুল কাটার সময় এক তরুণ মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মোহাম্মদপুর এলাকায় ফুটপাতে দোকান বসানো ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এই...
ঝিনাইদহে শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভায়না মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই...
বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অসাধারণ বক্তব্য দিয়েছেন।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর থেকে দেশজুড়ে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’—সিজেপি।
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) স্থানান্তর শুরুর পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়তে থাকে। ফলে শুক্রবার সকাল থেকেই গ্যাস সরবরাহ পরিস্থিতি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর