বৌভাতে যাওয়া মাইক্রোবাস খালে, নিহত ৯

আপডেট : ২২ জুন ২০২৪, ০৭:৫৯ পিএম

বরগুনার আমতলী উপজেলায় সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার দুপুরে উপজেলার চাওড়া ও হলদিয়া হাটের সঙ্গে সংযুক্ত সেতু ভেঙে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ৯ জনের মধ্যে সাত জন মাদারিপুর জেলার শিবচর এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার শিকার মাইক্রোবাসটিতে কনে পক্ষের যাত্রীরা ছিলেন। মরদেহগুলো উদ্ধারের পর পুলিশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।

এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে যান বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু ও জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম। এসময় টুকু জানান, ব্রিজ নির্মাণে কোনো অনিয়ম হয়ে থাকলে ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে জেলা প্রশাসক নিহতদের পরিবারকে দেন সহায়তার আশ্বাস।

আমতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু জানিয়েছেন, হলদিয়া এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় ব্রিজ ভেঙে একটি মাইক্রোবাস খালে পড়ে যায়। এসময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

পরে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

একাত্তর/আরএ
বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও তার দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনার সাত দিন পর অবশেষে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত একটার দিকে নিহত ইতি রানীর...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
গভীর বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় দুই জেলে গুলিবিদ্ধসহ ১৪ জেলে আহত হয়েছেন। হামলার প্রায় ২০ ঘণ্টা পর নিরাপদে ফেরার পর তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 
বরগুনায় গৃহবধূকে হত্যায় স্বামী, সতিনসহ তিন জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক বেগম লায়লাতুল ফেরদৌস এই রায় দেন। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর