নিজ অস্ত্রের গুলিতে আহত পুলিশ

আপডেট : ২৩ জুন ২০২৪, ১১:১৯ পিএম

ভোলায় নিজ অস্ত্রের গুলিতে নৌ পুলিশের এক সদস্য আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, অসাবধানতাবশত এ ঘটনাটি ঘটেছে।

রোববার সন্ধ্যায় জেলার ইলিশা নৌ পুলিশ ফাঁড়ির বিশ্রাম কক্ষে এ ঘটনা ঘটে।

আহত পুলিশের নাম মোক্তার হোসেন। তিনি ওই ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক।

ভোলা সদর সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার জানান, বিকেলে মোক্তার হোসেন ডিউটির জন্য বের হচ্ছিলেন। এসময় নিজের নামে ইস্যু করা অস্ত্র থেকে অসাবধানতাবশত একটি গুলি বেরিয়ে পেটের বাম পাশে লাগে। প্রথমে তাকে উদ্ধার করে প্রথমে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থা আরও অবনতি হওয়ায় চিকিৎসক বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। 

অপরদিকে, নৌ পুলিশের সদস্য মাহিন তালুকদার জানান, ভোলা থেকে দুই নৌ পুলিশ সদস্যের রাঙামাটি পার্বত্য এলাকায় বিশেষ ডিউটির উদ্দেশে যাওয়ার কথা ছিল। সেই অনুযায়ী তাদের জন্য তাদের জন্য এ অস্ত্র ইস্যু করা হয়েছে।

নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন, ভোলায় গুলিবিদ্ধ হয়ে আহত পুলিশের এএসআইকে বরিশাল শেরেবাংলা হাসপাতালে আনা হয়েছে। তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। 

একাত্তর/এসি
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
খুলনায় দায়িত্বরত অবস্থায় নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে সম্রাট বিশ্বাস নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে রেলওয়ে পুলিশ...
ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর