শৃঙ্খলা ফেরাতে মাঠে শিক্ষার্থীরা, সাথে ইউএনও

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৪:০২ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় বাজার তদারকি ও ট্র্যাফিক ব্যবস্থাপনার কাজ শুরু করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তাদের সাথে সব ধরনের সহায়তায় উপস্থিত থাকছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

শনিবার সকালে শিক্ষার্থীরা প্রথমেই পৌর শহরের কাঁচাবাজার ও মাছ বাজার ঘুরে বিক্রেতাদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রির অনুরোধ জানান।

এরপর তারা কলাপাড়া পৌর শহরের নতুন বাজার, সদর রোড, বাস স্ট্যান্ড, পুরান বাজার এলাকায় রিকশা, মোটরসাইকেল, অন্যান্য যানের চলাচলে সহায়তা ও সবাইকে শৃঙ্খলভাবে চলাচলের পরামর্শ দেন।

এসময় শিক্ষার্থীদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন পৌরশহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেহান উদ্দিন।

শিক্ষার্থীরা জানান, তারা ভোক্তাদের কথা শুনছেন। সব ধরনের সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধে কাজ চলছে। তারা এ কাজে সর্বস্তরের মানুষের সহায়তা চান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাপাড়া উপজেলা শাখার সমন্বয়ক সাইফ আল রেদওয়ান বলেন, কোটা সংস্কার আন্দোলন এখন রাষ্ট্র সংস্কার আন্দোলনে রূপ নিয়েছে। এই রাষ্ট্রের প্রতিটি স্তর বিভিন্ন সমস্যায় জর্জরিত। আমরা সব সমস্যা সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চালিয়ে যাবো।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. রবিউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন আছে। আমরা সব ধরনের সহায়তা দেয়ার চেষ্টা করছি।

একাত্তর/আরএ
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর